উদ্দীপকে বর্ণিত প্রথম মতামতের সাথে তুমি কি একমত? এ ব্যাপারে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রথম মতামত 'জিহাদ ও সন্ত্রাসবাদ মূলত একই'। উক্ত মতামতের সাথে আমি একমত না।আল্লাহর জমিনে তাঁর দ্বীন ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সকল প্রতিকূল শক্তির বিরুদ্ধে দৈহিক, মানসিক, আর্থিক ও জ্ঞানবুদ্ধি দিয়ে প্রচেষ্টা চালানোর নামই জিহাদ। দ্বীন ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রতিকূল শক্তির বিরুদ্ধে জিহাদ করা বা সংগ্রাম করা একটি বড় ইবাদত। একমাত্র আল্লাহর দ্বীনকে সর্বোচ্চ স্থান দেওয়ার জন্য জিহাদ সংঘটিত হয়ে থাকে। কোনো পার্থিব উদ্দেশ্যে জিহাদ হতে পারে না। জিহাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভ।অপরদিকে, সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খল ও তাণ্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা। কুরআন ও হাদিসের দৃষ্টিতে ফিতনা ফাসাদকে একধরনের সন্ত্রাস বলা যেতে পারে।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়; বরং দুটি বিপরীত বিষয়। জিহাদ সংঘটিত হয় আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য আর সন্ত্রাসবাদ পার্থিব স্বার্থলাভের জন্য, যা সম্পূর্ণ বিপরীত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রথম মতামতের সাথে তুমি কি একমত? এ ব্যাপারে তোমার ম…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর