উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শেষ বাক্য সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের সুদৃঢ় পদক্ষেপ। উক্ত বাক্যটির গুরুত্ব অপরিহার্য।মানুষের কল্যাণ সাধন, তার সম্ভ্রম, ধনসম্পদ রক্ষা করাকে আল্লাহর পথে জিহাদ বলে। রাজ্য-রাজত্ব, দিগ্বিজয় ইত্যাদি উদ্দেশ্যকে কেন্দ্র করে রক্তপাত সংগ্রাম বা যুদ্ধ করাকে জিহাদ বলা যায় না। কথায় এবং কর্মে জানমাল কুরবান করে, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ও সর্বশক্তি নিয়োগ করে সন্ত্রাসকে রুখতে হবে। সকল প্রকার শোষণ ও জুলুম বন্ধ করতে হবে। মুসলিম জনগণের জন্যও জিহাদ ফরযে কিফায়া। সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষা আর নিরাপত্তার জন্য জিহাদ অপরিহার্য। এ মর্মে পবিত্র কুরআনে আল্লাহর ঘোষণা, "আর তাদের বিরুদ্ধে জিহাদ, কর, যতক্ষণ না ফিতনা নির্মূল হয়। (সূরা আল-আনফা : ৩৯)ইসলামে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের সবরকম সহায়তা করা কঠোরভাবে নিষিদ্ধ। ইসলামে সন্ত্রাসবাদের কোন স্থান নেই।অতএব বলা যায়, সামাজিক ব্যাধি সন্ত্রাস দমনে জিহাদের গুরুত্ব অপরিসীম। সন্ত্রাস নির্মূল করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই জিহাদের উদ্দেশ্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটির গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর