মাহমুদের কাজটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: মাহমুদের কাজটিকে ঘুষ বলা হয়।স্বাভাবিক প্রাপ্যর পরেও অসুদপায়ে অতিরিক্ত কিছু গ্রহণ করাকে ঘুষ বা উৎকোচ বলে। কোনো কর্মকর্তা বা কর্মচারী অর্পিত কাজের জন্য নিয়মিত বেতন ভাতা পায়। কিন্তু সে কাজের জন্য বাড়তি কিছু গ্রহণ করাকে উৎকোচ বা ঘুষ বলে। ঘুষদাতা কোনো অসৎ উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের জন্য ঘুষ দিয়ে থাকে। তাছাড়া টাকা-পয়সা ছাড়াও উপহারের নামে নানা সামগ্রী প্রদান করা হয়। যে নামেই দেওয়া হোক না কেন এসবই ঘুষের অন্তর্ভুক্ত। রাসুল (স.) বলেন, “যে ব্যক্তি কারও জন্য সুপারিশ করল আর তার প্রতিদানে তাকে কিছু উপহার দেওয়া হলো। সে যদি তা গ্রহণ করে, তবে সে ঘুষের দরজাসমূহের একটি বড় দরজায় উপস্থিত হবে।" (কিতাবুল কাবায়ির)উদ্দীপকে মাহমুদ তার ছেলের চাকরির জন্য প্রতিবেশী হামিদকে দুই লাখ টাকা প্রদান করেছে তাই তার এ কাজটি ঘুষ বা উৎকোচ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাহমুদের কাজটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর