উদ্দীপকে বর্ণিত বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে চলেন।সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, বর্ণ, ভাষা ও জাতির লোক বাস করে। তারা এক একটি সম্প্রদায়। সমাজে বসবাসরত এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি।মানবসমাজে শান্তি প্রতিষ্ঠায় ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না। এতদুভয়ের অনুপস্থিতিতে দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়। জাতির উন্নতি বাধাগ্রস্ত হয় এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। মানুষ একে অন্যকে শ্রদ্ধা করতে শিখে। সকলের প্রচেষ্টায় দেশ ও জাতি উন্নতির শীর্ষে আরোহণ করে। পক্ষান্তরে, সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে দেশে মারামারি-হানাহানির সূত্রপাত ঘটে। অনেক সময় গৃহযুদ্ধও শুরু হয়।উদ্দীপকে এক সম্পদায় অন্য সম্প্রদায়ের সাথে বিরোধ, অসহযোগিতা, নিন্দা ও তিরস্কার থেকে বিরত থাকার অনুরোধ করে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি উদ্বুদ্ধ করেছেন, যা সমাজে শান্তি-শৃঙ্খলা ও উন্নতির জন্য অপরিহার্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর