আরাফাত সাহেব যে গৃহে মিলিত হন তার ইসলামি নাম কী? ইসলামি সমাজে এর কার্যক্রম ব্যাখ্যা কর।
উত্তর: আরাফাত সাহেব যে গৃহে মিলিত হন তাঁর ইসলামি নাম- মসজিদ।মসজিদ অর্থ- সিজদার স্থান, পরিভাষায় নামাযের জন্য ওয়াকফকৃত নির্দিষ্ট স্থানকে মসজিদ বলে। অথবা যে নির্দিষ্ট স্থানে মুসলমানগণ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নতশিরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করে তাকে মসজিদ বলা হয়।ইসলামি সমাজজীবনে মসজিদ-এর কার্যক্রম এবং এর ভূমিকা অসামান্য। মসজিদ শুধু ইবাদত বা উপাসনার স্থান নয় বরং ইসলামি সমাজে এর কার্যক্রম বহুবিধ। এটি মুসলমানদের যাবতীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রও বটে। মসজিদ ইসলামি সমাজের সাংস্কৃতিক ঐক্য ও সংহতির কেন্দ্রবিন্দু। মুসলিম মিল্লাতের ইমান-আকিদা, ইবাদত-বন্দেগি হতে আরম্ভ করে তাদের শিক্ষা-দীক্ষা, জ্ঞানচর্চা, শাসন-সংস্কার, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সঠিক কর্মপন্থা গ্রহণ ও পরিকল্পনা বাস্তবায়নের কেন্দ্র।তাছাড়া মসজিদ ভ্রাতৃত্ববোধ জাগরণে, সহানুভূতি প্রকাশে ও সমাজে শান্তি-শৃঙ্খলাবোধ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসজিদ মানুষকে সময়ানুবর্তিতার শিক্ষাও দেয়। তাই বলা যায়, উদ্দীপকের আরাফাত সাহেব সালাত আদায় করার জন্য প্রতিদিন মহল্লার মসজিদে অন্যান্য মুসলিমদের সাথে মিলিত হন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আরাফাত সাহেব যে গৃহে মিলিত হন তার ইসলামি নাম কী? ইসলামি সমাজে এর কা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর