উদ্দীপকে রমিজ উদ্দীনের আচরণ চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রমিজ উদ্দীন 'নাহি আনিল মুনকার' বা অসৎ কাজের নিষেধ করেছেন।অসৎ কাজের নিষেধ বা 'নাহি আনিল মুনকার' হলো যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা। যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও বুদ্ধি বিবেক বিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি 'নাহি আনিল মুনকার' এর অন্তর্ভুক্ত। শুধু মৌলিক নিষেধের দ্বারা নয় বরং নানাভাবেই অসৎ কাজ থেকে বিরত রাখা যায়।একটি হাদিসে রাসুল (স.) বলেছেন, "তোমাদের কেউ যখন কোনো অন্যায় বা খারাপ কাজ দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে। যদি তা সম্ভব না হয় তবে মুখের দ্বারা প্রতিরোধ করবে। যদি সে এ ক্ষমতাও না রাখে তবে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে। আর এটি হলো ইমানের দুর্বলতম স্তর।” (মুসলিম)উদ্দীপকে রমিজ উদ্দীনের আচরণ অর্থাৎ মদ ও জুয়া খেলায় আসক্ত যুবকদের নিষেধ করা 'নাহি আনিল মুনকার'-এর অন্তর্ভুক্ত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রমিজ উদ্দীনের আচরণ চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর