এলাকার মুরব্বির বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি তুলে ধর।
উত্তর: এলাকার মুরব্বি বক্তব্যের সাথে আমি একমত নই। কেননা ইমানের দায়িত্ব শুধু সালাতে নেতৃত্ব দেওয়ার মাঝে সীমাবদ্ধ না।ইমাম সাহেব সালাতে নেতৃত্বদানের পাশাপাশি সমাজে বসবাসরত সকল মুসলমানকে ইবাদত-বন্দেগির মাসয়ালা-মাসায়েল শিক্ষা দিবেন। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে অগ্রণী ভূমিকা পালন করবেন। তাছাড়া অন্যান্য ইবাদত অনুষ্ঠানের যথাযথভাবে পালনের দিকে মুসল্লিদের অবহিত করবেন। পাশাপাশি সমাজে প্রচলিত অন্যান্য সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমাদের সমাজে অসংখ্য সমস্যা আছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক শান্তিশৃঙ্খলা, কুসংস্কার, মাদকাসক্তি, জুয়া খেলা, সুদ, ঘুষ, অপহরণ, অধিকার হরণ, মিথ্যাচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইত্যাদি নানা সমস্যা সমাধানের উপায় ও পদ্ধতি নির্দেশ করতে হবে। একই সাথে সমস্যা সমাধানে সক্রিয় সহায়তাদান করতে হবে।তাই বলা যায়, উদ্দীপকে ইমাম সাহেবের অপরাধ বিরোধী কমিটি গঠনের উদ্যোগ যথার্থ। সমাজের অপরাধ দমনে ইমান সাহেবের সক্রিয় অংশগ্রহণ করা কর্তব্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
এলাকার মুরব্বির বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি তুলে ধর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর