আজমলের কর্মকাণ্ডে ইসলামের কোন বিধানটি ফুটে উঠেছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে বুঝিয়ে লেখ।
উত্তর: আজমলের কর্মকাণ্ডে প্রতিবেশীর অধিকার ও কর্তব্য সম্পর্কে ইসলামের বিধানটি ফুটে উঠেছে। পাশাপাশি স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থানকারীকে প্রতিবেশী বলে।প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। প্রতিবেশীর কর্তব্য হলো অপর প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করা। সে ক্ষুধার্ত হলে তাকে খাদ্যদান করা। রাসুলুল্লাহ (সা.) বলেন, “যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়।” (বায়হাকি)প্রতিবেশীর খোঁজখবর নিবে, তাদের সাথে সদ্ব্যবহার করবে, নম্রভাবে ও ভদ্রভাবে কথাবার্তা বলবে। কখনো তুচ্ছতাচ্ছিল্য করা বা হেয় জ্ঞান করা যাবে না।উদ্দীপকে আজমল প্রতিবেশীকে ভালোবাসা, স্নেহ করা এবং সাহায্য সহযোগিতা করার মাধ্যমে ইসলামে বর্ণিত প্রতিবেশীর প্রতি কর্তব্য যথাযথভাবে পালন করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আজমলের কর্মকাণ্ডে ইসলামের কোন বিধানটি ফুটে উঠেছে? তোমার পাঠ্যবইয়ের …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর