শেয়ারFacebookWhatsApp

রসূলপুর এলাকার প্রতিষ্ঠান প্রধানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন প্রতিষ্ঠান প্রধানের সাদৃশ্য পাওয়া যায়? বিশ্লেষণ কর।

উত্তর: রাসুলপুর এলাকার প্রতিষ্ঠান প্রধানের সাথে পাঠ্যবইয়ের ধর্মীয় নেতা 'ইমাম' এর সাদৃশ্য পাওয়া যায়।'ইমাম' শব্দের অর্থ নেতা বা পরিচালক। শরিয়তের পরিভাষায় মুসলিম সমাজের ধর্মীয় নেতাকে ইমাম বলা হয়। ইসলামের সোনালি যুগে ইমাম বলতে বোঝাত ইসলামি সমাজের সামগ্রিক নেতৃত্ব যারা দিতেন তাদেরকে। জ্ঞান-বিজ্ঞান, সমাজসভ্যতা, সমাজের পরিচালনার নেতৃত্বে ছিলেন ইমামগণ। ইমাম একটি অতি মর্যাদা ও সম্মানের আসন। মসজিদে যিনি সালাতে নেতৃত্ব দেন, তাঁকে ইমাম হিসেবে অভিহিত করা হয়। ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ইমাম নিয়োগ দেওয়া কর্তব্য। মহানবি (সা.) বলেন, "তোমরা তোমাদের মধ্যকার সর্বোত্তম লোককে ইমাম নিযুক্ত কর। কেননা তারা তোমাদের এবং তোমাদের রবের মধ্যে প্রতিনিধিত্বকারী।” (দারে কুতনি)তাই বলা যায়, উদ্দীপকে রাসুলপুর এলাকার প্রতিষ্ঠান প্রধান জনাব আজমলের সাথে ইমামের সাদৃশ্য পাওয়া যায়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

রসূলপুর এলাকার প্রতিষ্ঠান প্রধানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন প্রতিষ…

উদ্দীপক

রসূলপুর এলাকায় জনাব আজমল সাহেব সবার নিকট শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবৎ এ এলাকার একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার জ্ঞানের গভীরতা, আল্লাহর সাথে সম্পর্ক এবং কথা কাজে মিল সবাইকে মুগ্ধ করে। সামাজিক কাজেও তার ভূমিকা প্রশংসনীয়। তিনি ইবাদতের পাশাপাশি সামাজিক কাজেরও নেতৃত্ব দেন।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

'আদল' শব্দের অর্থ ন্যায়বিচার।

উত্তর

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এটি মহানবি (সা.)-এর বাণী। এ বাণীর মাধ্যমে মহানবি (সা.) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চরম পরিণতি তুলে ধরেছেন। রাসুল (সা.)-এর উক্ত বাণীর সমর্থন পবিত্র কুরআনেও পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, "তোমাদের থেকে এর চেয়ে আর বেশি কী আশা করা যায় যে, তোমরা যদি উল্টোদিকে ফিরে যাও, তাহলে পৃথিবীতে (সমাজে) অশান্তি সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, এসব লোকদের ওপর আল্লাহ অভিশাপ করেছেন।” (সূরা মুহাম্মদ: ২২-২৩) মহানবি (সা.) আরও ঘোষণা করেন, “যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী লোক রয়েছে, সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না।” (বায়হাকি)

উত্তর

রাসুলপুর এলাকার প্রতিষ্ঠান প্রধানের সাথে পাঠ্যবইয়ের ধর্মীয় নেতা 'ইমাম' এর সাদৃশ্য পাওয়া যায়।'ইমাম' শব্দের অর্থ নেতা বা পরিচালক। শরিয়তের পরিভাষায় মুসলিম সমাজের ধর্মীয় নেতাকে ইমাম বলা হয়। ইসলামের সোনালি যুগে ইমাম বলতে বোঝাত ইসলামি সমাজের সামগ্রিক নেতৃত্ব যারা দিতেন তাদেরকে। জ্ঞান-বিজ্ঞান, সমাজসভ্যতা, সমাজের পরিচালনার নেতৃত্বে ছিলেন ইমামগণ। ইমাম একটি অতি মর্যাদা ও সম্মানের আসন। মসজিদে যিনি সালাতে নেতৃত্ব দেন, তাঁকে ইমাম হিসেবে অভিহিত করা হয়। ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ইমাম নিয়োগ দেওয়া কর্তব্য। মহানবি (সা.) বলেন, "তোমরা তোমাদের মধ্যকার সর্বোত্তম লোককে ইমাম নিযুক্ত কর। কেননা তারা তোমাদের এবং তোমাদের রবের মধ্যে প্রতিনিধিত্বকারী।” (দারে কুতনি)তাই বলা যায়, উদ্দীপকে রাসুলপুর এলাকার প্রতিষ্ঠান প্রধান জনাব আজমলের সাথে ইমামের সাদৃশ্য পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে উক্ত প্রতিষ্ঠান প্রধানের তথা ইমামের দায়িত্ব ও কর্তব্য সামাজিক প্রভাব অপরিসীম।ইসলামি সমাজে অর্থাৎ মসজিদকেন্দ্রিক সমাজে ইমামের দায়িত্ব ও কর্তব্য অনেক। তিনি শুধু সালাতের নেতৃত্ব দেন না বরং বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।ইমাম সাহেব যাকাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে অগ্রণী ভূমিকা পালন করবেন। সমাজের মধ্যে সাহিবে মালের একটি তালিকা তৈরি করে তাতে নির্ধারিত যাকাত উসুল করে যাকাতপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পৌঁছিয়ে একটি দারিদ্র্যমুক্ত সমাজ কায়েমে ভূমিকা রাখবেন। ইবাদত যথাযথভাবে পালনের দিকে মুসল্লিদের অবহিত করবেন। যেমন-রমজানের রোযা, তারাবিহ, ইফতার, সাহরি ইত্যাদির ব্যাপারে মুসল্লিদের জানাবেন এবং এগুলো পালনের পরিবেশ সৃষ্টি করবেন।সদকাতুল ফিতর আদায়ে মুসল্লিদের উদ্বুদ্ধ করবেন। যারা ফিতরা দিতে পারবেন, তাদের তালিকা প্রস্তুত করে তা উত্তোলন করে তহবিল গঠন করতে পারেন। যারা তা গ্রহণ করার উপর্যুক্ত তাদের তালিকা প্রস্তুত করে তাদের মধ্যে বিলিবণ্টনের ব্যবস্থা করবেন। আমাদের সমাজে বিভিন্ন সমস্যা আছে। যেমন- কুসংস্কার, যৌতুকপ্রথা, সামাজিক বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইত্যাদি এসকল সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন এবং এ কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।তাই বলা যায়, ইমাম সাহেবের কাজের সামাজিক প্রভাব অপরিসীম।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।