উদ্দীপকে উক্ত প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব ও কর্তব্যের সামাজিক প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উক্ত প্রতিষ্ঠান প্রধানের তথা ইমামের দায়িত্ব ও কর্তব্য সামাজিক প্রভাব অপরিসীম।ইসলামি সমাজে অর্থাৎ মসজিদকেন্দ্রিক সমাজে ইমামের দায়িত্ব ও কর্তব্য অনেক। তিনি শুধু সালাতের নেতৃত্ব দেন না বরং বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।ইমাম সাহেব যাকাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে অগ্রণী ভূমিকা পালন করবেন। সমাজের মধ্যে সাহিবে মালের একটি তালিকা তৈরি করে তাতে নির্ধারিত যাকাত উসুল করে যাকাতপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পৌঁছিয়ে একটি দারিদ্র্যমুক্ত সমাজ কায়েমে ভূমিকা রাখবেন। ইবাদত যথাযথভাবে পালনের দিকে মুসল্লিদের অবহিত করবেন। যেমন-রমজানের রোযা, তারাবিহ, ইফতার, সাহরি ইত্যাদির ব্যাপারে মুসল্লিদের জানাবেন এবং এগুলো পালনের পরিবেশ সৃষ্টি করবেন।সদকাতুল ফিতর আদায়ে মুসল্লিদের উদ্বুদ্ধ করবেন। যারা ফিতরা দিতে পারবেন, তাদের তালিকা প্রস্তুত করে তা উত্তোলন করে তহবিল গঠন করতে পারেন। যারা তা গ্রহণ করার উপর্যুক্ত তাদের তালিকা প্রস্তুত করে তাদের মধ্যে বিলিবণ্টনের ব্যবস্থা করবেন। আমাদের সমাজে বিভিন্ন সমস্যা আছে। যেমন- কুসংস্কার, যৌতুকপ্রথা, সামাজিক বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইত্যাদি এসকল সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন এবং এ কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।তাই বলা যায়, ইমাম সাহেবের কাজের সামাজিক প্রভাব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উক্ত প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব ও কর্তব্যের সামাজিক প্রভা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর