আজমল সাহেবের আচরণে কী ফুটে উঠেছে? উক্ত কর্মের ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আজমল সাহেব পাড়া-প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করার দ্বারা তাদের অধিকার লঙ্ঘন করেছেন, অপরদিকে আত্মীয়স্বজনের অধিকার ও কর্তব্য যথাযথভাবে আদায় করেছেন।ইসলাম আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দান করেছে। এ ব্যাপারে মহান আল্লাহ তায়ালার বাণী- “আল্লাহ পাক ন্যায়বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান করতে ও আত্মীয়স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন।" (সূরা নাহল : ৯০)ইসলাম বলে আত্মীয়স্বজনের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখা উচিত, তাদের সাথে কখনো ঝগড়া-ফাসাদ করা উচিত নয়। বরং সবসময় তাদের খোঁজখবর নেওয়া, সুখ-দুঃখের অংশীদার হওয়া কর্তব্য। বিভিন্ন পারিবারিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আত্মীয়-স্বজনকে দাওয়াত দেওয়া উচিত, দাওয়াত দিলে আনন্দ চিত্তে তা গ্রহণ করা উচিত। পারস্পরিক দাওয়াত বিনিময়ে একে অপরের প্রতি সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি পায়। উদ্দীপকে আজমল সাহেব আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার, তাদের খোঁজখবর নেওয়া ও আদর-আপ্যায়ন করার মাধ্যমে আত্মীয়স্বজনের অধিকার যথাযথভাবে আদায় করেছেন। অপরদিকে, তিনি পাড়া-প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করেন। যা ইসলাম পরিপন্থি কাজ, পাড়া-প্রতিবেশীকে সাহায্য-সহযোগিতা না করা, তাদের অনিষ্ট করা, এবং তাদের সাথে অন্যায় আচরণ করার ফলাফল অত্যন্ত ভয়াবহ। উক্ত কারণে পরকালে কঠিন শাস্ত্রি ভোগ করতে হবে। আর এরূপ আচরণকারী প্রকৃত মুসলিম নয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আজমল সাহেবের আচরণে কী ফুটে উঠেছে? উক্ত কর্মের ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর