শফিক কোন দায়িত্ব পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শফিক আত্মীয়স্বজনের অধিকার ও কর্তব্য পালন করেছেন। সাধারণভাবে যাদের সাথে আত্মার সম্পর্ক আছে তাদের আত্মীয় বলে। ইসলাম আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দান করেছে। এ ব্যাপারে মহান আল্লাহর বাণী- “আল্লাহ পাক ন্যায়বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান করতে ও আত্মীয়স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন।” (সূরা নাহল: ৯০)ইসলাম বলে আত্মীয়স্বজনের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখা উচিত, তাদের সাথে কখনো ঝগড়া-ফাসাদ করা উচিত নয়, বরং সবসময় তাদের খোঁজখবর নেওয়া, বিপদে-আপদে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করা, উপহার-উপঢৌকন প্রদান করা কর্তব্য। এ সম্পর্কে রসুল (সা.) বলেন, “যে ব্যক্তি আল্লাহও কিয়ামত দিবসে ইমান রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।” (বুখারি)উদ্দীপকে জনাব শফিক আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া, দাওয়াত দেওয়া ও যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসলামে বর্ণিত আত্মীয়স্বজনের প্রতি কর্তব্য পালন করেছেন। আর আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় থাকলে মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবন সুখ ও শান্তিময় হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শফিক কোন দায়িত্ব পালন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর