সুজন কোন দায়িত্ব পালন করে না? "তার জন্য জান্নাত পাওয়া কঠিন।”- মূল্যায়ন কর।
উত্তর: সুজন প্রতিবেশীর অধিকার ও কর্তব্য পালন করেন না।আমাদের আশপাশে যারা বাস করেন তারাই প্রতিবেশী। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব, প্রতিবেশী যেকোনো পর্যায়েই হোক না কেন সকলের প্রতি আল্লাহ তায়ালা সৌজন্যমূলক আচরণের নির্দেশ দিয়েছেন।ইসলামে প্রতিবেশীকে গালমন্দ করা হারাম। তাদের সাথে কর্কশ ও মন্দ ভাষা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। যারা কথার দ্বারা ও ভাষার মাধ্যমে প্রতিবেশীকে নির্যাতন করে তাদেরকে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রসুল (সা.) ইরশাদ করেন-"কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি, যার বদ স্বভাবের কারণে মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি) ইমানের অনিবার্য দাবি হলো, প্রতিবেশীর অনিষ্ট করা যাবে না। যারা এ ধরনের কাজে ব্যস্ত থাকে তারা জান্নাতে যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। রসুল (সা.) বলেছেন- “ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না।” (মুসলিম)উদ্দীপকে সুজন তার প্রতিবেশীর সাথে কারণে-অকারণে ঝগড়া করেন, হিংসা করেন। এমনকি কারও সাথে দেখা হলে কথাও বলেন না। এরূপ আচরণ সম্পর্কে, ইসলামে সতর্ক করা হয়েছে। যার জিহ্বা ও মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ না সে প্রকৃত মুসলিম না। প্রতিবেশীর অনিষ্টকারী জান্নাতে প্রবেশ করবে না। তাই বলা যায়, সুজনের এরূপ আচরণের কারণে জান্নাত লাভ করা কঠিন হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সুজন কোন দায়িত্ব পালন করে না? "তার জন্য জান্নাত পাওয়া কঠিন।”- মূল্য…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর