উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যে কী প্রকাশ পেয়েছে? ব্যক্তি জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জাফর আলীর তাকওয়া প্রকাশ পেয়েছে। তার ব্যক্তি জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম।তাকওয়া বলতে বোঝায় আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়, অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর নির্দেশমতো পূতপবিত্র জীবনযাপন করা। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া মানুষকে ইহকালীন, পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলভা দান করে। তাকওয়া এমন এক শক্তি যার সাহায্যে মানুষ সত্য ও ন্যায়ের পথে অটল ও অবিচল থাকে। শত বাধা-বিপত্তি ও প্রলোভন তাকে বিচলিত ও বিচ্যুত করতে পারে না। যার মধ্যে সত্য ও ন্যায়ের পথে চলার দৃঢ়তা ও অবিচলতা বিদ্যমান তিনিই প্রকৃতপক্ষে চরিত্রবান। ইসলামের জীবনদর্শনে তাকওয়াই সকল সগুণের মূল। যার অন্তরে তাকওয়া আছে, সে সর্বত্রই আল্লাহ তায়ালার উপস্থিতি অনুভব করে। আর যে আল্লাহ তায়ালাকে হাজির নাজির জানে সে পাপ কাজ করতে পারে না।তাকওয়া না থাকলে, মানুষের পার্থিব জীবনে অশান্তি ও পারলৌকিক জীবনে ব্যর্থতা ও শাস্তি ভোগ করতে হবে। ব্যক্তি চরিত্র গঠনে তাকওয়ার বিকল্প নেই। যে মুমিনের হৃদয়ে তাকওয়া আছে সে কোনো অবস্থায়ই প্রলোভনে পড়ে না। নির্জন থেকে নির্জনতর স্থানেও পাপ কাজে লিপ্ত হয় না। কারণ সে জানে সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহকে যথাযথভাবে ভয় না করলে ইমানের পূর্ণতা আসে না, তাই ইমানের পূর্ণতা আনার জন্য তাকওয়া অপরিহার্য।তাই বলা যায়, উদ্দীপকে জাফর আলীর মন্তব্যে তাকওয়া প্রকাশ পেয়েছে। আর ব্যক্তি জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যে কী প্রকাশ পেয়েছে? ব্যক্তি জীবনে এর…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর