শেয়ারFacebookWhatsApp

ইসলামের দৃষ্টিতে মনসুরের কাজটি চিহ্নিত' করে এর কুফল এবং তা থেকে মুক্তির উপায় আলোচনা কর।

উত্তর: মনসুরের কাজটি আত্মহত্যার প্রচেষ্টা। 'আত্মহত্যা' অর্থ নিজেকে হত্যা, স্বেচ্ছায় নিজেই নিজের জীবননাশ করা। আত্মহত্যা কোনো মুমিনের কাজ নয়। আত্মহত্যার মতো জঘন্য কাজ হতে মুক্তির উপায় হলো যথাযথভাবে আল্লাহর ওপর ইমান আনা এবং তার ওপর তাওয়াক্কুল বা ভরসা করতে শেখা।প্রকৃত মুমিন ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর জীবন নেওয়ার মালিকও তিনিই। তাই জীবনের ওপর হস্তক্ষেপ করার অধিকার মানুষের নেই। এজন্য মুমিন কখনো নিজ জীবনের হত্যাকারী হতে পারে না। এমনকি অন্যের জীবনের হত্যাকারী বা অনিষ্টকারীও হতে পারে না। এছাড়া মুমিন সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখে। তাই সে ব্যর্থতায় হতাশ হয় না। নৈরাশ্য তাকে অন্ধকারে ঠেলে দিতে পারে না। সে ব্যর্থতাকে সহজভাবে মেনে নেয়। তাকদির হিসেবে গণ্য করে। তাই সে পুনরায় ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য সর্বশক্তি নিয়োগ করে অথবা বিকল্প পথ বের করে নেয়। সে কখনো আত্মহত্যার পথ বেছে নেয় না। কারণ সে জানে আত্মহত্যা মহাপাপ। এর জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামে জ্বলতে হবে।মনসুর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নিজের জীবন শেষ করে দিতে উদ্যত হয়েছে; যা আত্মহত্যার প্রচেষ্টা।অতএব বলা যায়, মজবুত ইমান এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার মাধ্যমেই আত্মহত্যার মতো জঘন্য পাপ হতে মুক্তি পাওয়া যায়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলামের দৃষ্টিতে মনসুরের কাজটি চিহ্নিত' করে এর কুফল এবং তা থেকে মুক…

উদ্দীপক

মাসুদ এবং মামুন পাশাপাশি বসবাস করে। মামুন গরিব হলেও মাসুদ তাকে ভালোবাসেন। তার সন্তানদের স্নেহ করেন। অসুস্থ হলে খোঁজখবর নেন। প্রয়োজনে টাকা-পয়সাও ধার দেন। একদিন রাতের বেলায় হৈচৈ শুনে মাসুদ মামুনের বাড়ি গিয়ে দেখতে পান, মামুনের ছেলে মনসুর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নিজের জীবন শেষ করে দিতে উদ্যত হয়েছে।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025

উত্তর

যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা, প্রাচুর্য লাভ করা ইত্যাদি।

উত্তর

মক্তব শিক্ষার প্রয়োজন অত্যধিক। কারণ মক্তবে ইমান, আকাইদ ও নৈতিক শিক্ষার সাথে সাথে প্রয়োজনীয় ধর্মীয় মাসআলা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। যেমন- কীভাবে ওজু গোসল করতে হয়, ওজুতে কী কী কাজ, ফরজ, ওয়াজিব ও সুন্নাত এবং কী কী কারণে ওজু নষ্ট হয়, কোন নামায কীভাবে আদায় করতে হয় এ বিষয়গুলো শিক্ষকের তত্ত্বাবধানে সুন্দরভাবে শেখানো হয়। এখানে তারা সামাজিক শিষ্টাচার ও প্রচলিত প্রথার সাথে পরিচিত হয়।

উত্তর

মাসুদের কর্মকাণ্ডে ইসলামে প্রতিবেশীর অধিকার সংরক্ষণের বিধানটি ফুটে উঠেছে।ইসলাম প্রতিবেশীর হক নির্ধারণ করে দিয়েছে। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, "সদাচরণ কর নিকটাত্মীয় প্রতিবেশী, পার্শ্ব অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচবের সাথে।” (সূরা আন-নিসা: ৩৬) প্রতিবেশী ক্ষুধার্ত হলে তাকে খাবার দিতে হবে। এ মর্মে মহানবি (সা.) বলেন, “যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়।” (বায়হাকি) প্রতিবেশীর কোনো ক্ষতি বা অনিষ্ট করা যাবে না। এ মর্মে রাসুল (সা.) বলেছেন, "ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ থাকে না।" (মুসলিম) মহানবি (সা.) আরও বলেছেন, "যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।" (বুখারি) প্রতিবেশীকে হেয় প্রতিপন্ন করা যাবে না। হাদিসে বর্ণিত হয়েছে, "হে মুসলিম মহিলাগণ, কোনো প্রতিবেশী নারী যেন তার অপর প্রতিবেশী নারীকে হেয় প্রতিপন্ন না করে। (বুখারি)উদ্দীপকের মাসুদের কর্মকাণ্ডে উপরিউক্ত কুরআন ও হাদিসের বাণীর প্রতিফলন ঘটেছে। তাই বলা যায়, মাসুদের কর্মকাণ্ড দ্বারা প্রতিবেশীর হক আদায় হয়েছে।

উত্তর

মনসুরের কাজটি আত্মহত্যার প্রচেষ্টা। 'আত্মহত্যা' অর্থ নিজেকে হত্যা, স্বেচ্ছায় নিজেই নিজের জীবননাশ করা। আত্মহত্যা কোনো মুমিনের কাজ নয়। আত্মহত্যার মতো জঘন্য কাজ হতে মুক্তির উপায় হলো যথাযথভাবে আল্লাহর ওপর ইমান আনা এবং তার ওপর তাওয়াক্কুল বা ভরসা করতে শেখা।প্রকৃত মুমিন ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর জীবন নেওয়ার মালিকও তিনিই। তাই জীবনের ওপর হস্তক্ষেপ করার অধিকার মানুষের নেই। এজন্য মুমিন কখনো নিজ জীবনের হত্যাকারী হতে পারে না। এমনকি অন্যের জীবনের হত্যাকারী বা অনিষ্টকারীও হতে পারে না। এছাড়া মুমিন সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখে। তাই সে ব্যর্থতায় হতাশ হয় না। নৈরাশ্য তাকে অন্ধকারে ঠেলে দিতে পারে না। সে ব্যর্থতাকে সহজভাবে মেনে নেয়। তাকদির হিসেবে গণ্য করে। তাই সে পুনরায় ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য সর্বশক্তি নিয়োগ করে অথবা বিকল্প পথ বের করে নেয়। সে কখনো আত্মহত্যার পথ বেছে নেয় না। কারণ সে জানে আত্মহত্যা মহাপাপ। এর জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামে জ্বলতে হবে।মনসুর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নিজের জীবন শেষ করে দিতে উদ্যত হয়েছে; যা আত্মহত্যার প্রচেষ্টা।অতএব বলা যায়, মজবুত ইমান এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার মাধ্যমেই আত্মহত্যার মতো জঘন্য পাপ হতে মুক্তি পাওয়া যায়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।