উদ্দীপকে মহানবি (স.)-এর বক্তব্যে কীসের বহিঃপ্রকাশ ঘটে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মহানবি (সা.) এর বক্তব্যে 'আদল' এর বহিঃপ্রকাশ ঘটেছে। আদল অর্থ ন্যায়বিচার। ইসলামি পরিভাষায়, ইসলামের আদর্শ ও বিধান অনুযায়ী যথাযথভাবে আল্লাহর হক আদায় এবং মানবসমাজে যার যা প্রাপ্য তাকে তা পুরাপুরি প্রদান করাকে আদল বলে।আদল হবে কুরআন সুন্নাহভিত্তিক। এতে যাতাপিতা, পুত্র, কণ্যা, আত্মীয়-অনাত্মীয়, আপর-পর, উঁচু-নিচু, ইতর ভদ্র, ধনী-দরিদ্র, সবল-দুর্বলের ভেদাভেদ নেই। সবাই সমান, কাউকে অনুগ্রহ করতে গিয়ে কারও প্রতি নিগ্রহ করা যাবে না। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ যা অবতীর্ণ করেছেন, সে অনুসারেই তাদের মধ্যে বিচার করবে, তোমার কাছে যে সত্য এসেছে তা পরিহার করে তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করবে না।” (সূরা মায়িদা: ৪৮) মহানবি (সা.) ছিলেন ন্যায়বিচারের মূর্ত প্রতীক। তাঁর কাছে আপন-পর, ধনী-দরিদ্রের পার্থক্য ছিল না। কুরাইশ বংশের এক মহিলা চুরির অপরাধে ধরা পড়েছিল। রাসুল (সা.) তার হাত কাটার নির্দেশ দিলেন। মহিলাটি সম্ভ্রান্ত বংশের বিধায় কেউ কেউ তার শাস্তি লাঘব করার সুপারিশ করেছিলেন। মহানবি (সা.) রাগান্বিত হয়ে বললেন, "আমার কন্যা ফাতিমাও যদি চুরি করত, তাহলে তারও হাত আমি কেটে দিতাম।” তিনি আরও বলেন, “পূর্বপবর্তী জাতিগুলো এ আদলের অভাবেই ধ্বংস হয়ে গেছে।”উপরিউক্ত ঘটনায় আপন-পর ভেদাভেদ না করে আদল বা ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মহানবি (স.)-এর বক্তব্যে কীসের বহিঃপ্রকাশ ঘটে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর