কুরআনের আয়াতটি ইঙ্গিতকৃত বিষয়ের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উল্লিখিত কুরআনের আয়াতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি বা ন্যায়বিচারের অভাবে সমাজে অপরাধ ও অপরাধীর সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু সমাজে আদল ন্যায়বিচার করা হলে অপরাধ এবং অপরাধীর সংখ্যা কমে যায়।কারণ মানুষ তখন বুঝতে পারে যে অপরাধ করে অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই তখন তারা অপরাধ করতে সাহস পায় না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা বলেন, "আর আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তাদের প্রতি যেন তোমাদের মনে কোনো দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক।" (সূরা আন-নূর: ২)আদল বা ন্যায়বিচার মানবজীবনের সর্বস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায়বিচার ছাড়া জীবনের কোনো অবস্থাতেই শান্তিশৃঙ্খলা, জানমাল ও মান-সম্মানের নিরাপত্তা রক্ষিত হতে পারে না। তাই সমাজকে শান্তিপূর্ণ ও আবাসযোগ্য করার নিমিত্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কুরআনের আয়াতে ইঙ্গিতকৃত বিষয় হলো আদল বা ন্যায়বিচার। আর আদলের সামাজিক গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কুরআনের আয়াতটি ইঙ্গিতকৃত বিষয়ের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর