ফারুকের কর্মকাণ্ডে ইসলামের যে বিধান প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: ফারুকের কর্মকান্ডে ইসলামের বিধান অনুযায়ী মোহরানা আদায় করার দিকটিই প্রতিফলিত হয়েছে।উদীপকের ফারুক ইসলামের বিধান মেনে বিবাহ মজলিসে ধার্যকৃত নগদ অর্থ স্ত্রীকে প্রদান করেন। যা মোহরানা নামে পরিচিত। ইসলাম স্বামীর প্রতি স্ত্রীর ও স্ত্রীর প্রতি স্বামীর কিছু কর্তব্য নির্দেশ করেছে। পাশাপাশি নির্ধারণ করে দিয়েছে তাদের পারসারিক অধিকার। এ কর্তব্যসমূহ নিষ্ঠার সাথে পালন এবং অধিকারগুলো আন্তরিকতার সাথে আদায় করার ওপর পরিবারের সুখ, সমৃদ্ধি, স্থায়িত্ব ও অস্তিত্ব নির্ভর করে। ইসলামি বিবাহ- রীতিতে মোহরানা বিশেষ গুরুত্বপূর্ণ। এটি স্ত্রীর ন্যায়সঙ্গত ও আল্লাহ প্রদত্ত অধিকার।সে জন্য স্ত্রীর প্রতি স্বামীর প্রথম কর্তব্য হলো তার মোহরানা আদায় করে দেওয়া। স্বামী স্ত্রীর মর্যাদা ও নিজের সামর্থ অনুযায়ী মোহরানা নির্ধারণ করবেন এবং স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে তা আদায় করে দেবেন। সেজন্যই আল্লাহ তায়ালা বলেছেন-"আর স্ত্রীদের মোহরানা স্বেচ্ছায় ও খুশিমনে দিয়ে দাও। তবে তারা যদি সন্তুষ্ট চিত্তে মোহরানার অংশ বিশেষ তোমাদের জন্য ছেড়ে দেয় তাহলে তা স্বচ্ছেদে ভোগ কর।" (সূরা আন-নিসা:৪)সুতরাং মোহরানা প্রতিটি স্ত্রীর তার স্বামীর প্রতি- অধিকার এবং তা আদায় করা প্রত্যেক স্বামীর অবশ্য কর্তব্য
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ফারুকের কর্মকাণ্ডে ইসলামের যে বিধান প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর