মিনহাজ সাহেবের কর্মকাণ্ডের পরিণতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে মিনহাজ সাহেবের কর্মকাণ্ডে প্রতারণা প্রকাশ পেয়েছে। প্রতারণা অর্থ ফাঁকি দেওয়া। ইসলামি পরিভাষায়, প্রকৃত অবস্থার বিপরীত অবস্থাকে উপস্থাপন করাকে প্রতারণা বলে। প্রতারণার পরিণতি অত্যন্ত ভয়াবহ। ওজনে কম দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, কম দামের জিনিস বেশি দামের জিনিসের সাথে মিশিয়ে বিক্রি করা, মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া ইত্যাদি প্রতারণার বৈশিষ্ট্য। যার মধ্যে এসব রয়েছে তাকে বলা হয় প্রতারক। এটি একটি মারাত্মক চারিত্রিক দোষ। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। মহানবি (সা.) বলেন مَنْ غَشَّ فَلَيْسَ مِنَّا অর্থ : “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের (মুসলমানদের) সমাজভুক্ত নয়।” (মুসলিম) ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না। তাই আল্লাহ ঘোষণা করেছেন - وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ - অর্থ: "তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং জেনেশুনে সত্য গোপন করো না।” (সূরা আল-বাকারা: ৪২) ব্যবসা-বাণিজ্যে প্রতারণা করলে তার ওপর আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অভিশাপ বর্ষিত হতে থাকবে। এ সম্বন্ধে মহানবি (সা.) বলেছেন, "যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে, ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর ঘৃণার মধ্যে থাকবে এবং ফেরেশতারা সর্বদা তাকে অভিশাপ দিতে থাকবে।” (ইবনে মাজাহ) তাই বলা যায়, মিনহাজ সাহেবের কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মিনহাজ সাহেবের কর্মকাণ্ডের পরিণতি বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর