সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিহাদের অপরিহার্যতা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব অপরিসীম। ইসলাম শান্তি, শৃঙ্খলা, ন্যায়নীতি ও ন্যায়বিচারের ধর্ম। ইসলামের এ মূলনীতি এবং মূলে উদ্দেশ্য যখন ব্যাহত বা বাধাগ্রস্ত হয়, তখন জিহাদের প্রয়োজন হয়ে পড়ে। আমাদের দুই ধরনের শত্রু আছে। যথা- ১. অভ্যন্তরীণ শত্রু অর্থাৎ নাফসে আম্মারা বা কুপ্রবৃত্তি এবং ২. বহিঃশত্রু অর্থাৎ ইসলামবিরোধী কাফির, মুশরিক মুনাফিক প্রভৃতি। এছাড়াও আমাদের সমাজে কিছুসংখ্যক জালিম, ফিতনা-ফাসাদ ও অশান্তি সৃষ্টিকারী আছে তারাও সত্য, ন্যায়, শান্তি ও শৃঙ্খলার শত্রু। সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের সকলের বিরুদ্ধেই জিহাদ করা একান্ত আবশ্যক। জিহাদের গুরুত্ব বর্ণনা করে মহান আল্লাহ বলেন, "তোমরা আল্লাহর পথে সত্যিকারের জিহাদ কর।" (সূরা আল-হজ : ৭৮)। অন্যত্র আরও বলেন, তোমরা আল্লাহর পথে তোমাদের অর্থসম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে।” (সূরা আস-সফ : ১১) মহান আল্লাহ আরও বলেন, “আল্লাহদ্রোহীদের বিরুদ্ধে তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ অব্যাহত রাখ, যতক্ষণে অশান্তি-বিশৃঙ্খলা সম্পূর্ণরূপে নির্মূল না হয়।" (সূরা আল-আনফাল : ৩৯) মূলত সন্ত্রাস ও জিহাদ দুটি বিপরীত। সন্ত্রাসকে নির্মূল করাই জিহাদের অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকে যেমনটি ইমাম সাহেবের জুমার খুতবায় ফুটে উঠেছে। অতএব বলা যায়, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিহাদের অপরিহার্যতা পাঠ্যপুস্ত…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর