ব্যবসায়ী-২ এর কর্মকাণ্ড তোমার নিকট কোন ধরনের মনে হয়? মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায়ী-২ এর কর্মকাণ্ডে আমার নিকট হারাম উপার্জন এর অন্তর্ভুক্ত মনে হয়।অবৈধ পন্থায় অর্থ-সম্পদ অর্জন করাকে হারাম বলা হয়। যেমনঃ- সুদের মাধ্যমে অর্থোপার্জন, যে দ্রব্য দিয়ে ব্যবসায় করা জায়েজ নয় এমন দ্রব্যের ব্যবসায়ের মাধ্যমে উপার্জন, প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন। উদ্দীপকে "খ" বেশি লাভের আশায় পন্য গুদামজাত করে চড়া দামে বিক্রি করেন, ফরমালিন মেশান এবং ওজনে কম দেন। আল্লাহ তায়ালা হারাম উপার্জন করতে নিষেধ করেছেন।হারাম উপার্জনের প্রথম ও প্রধান কুফল হচ্ছে হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ তায়ালা কবুল করেন না।রাসুলুল্লাহ (সা:) বলেছেন আমাদেরকে হারাম উপার্জন পরিত্যাগ করতে। হারাম উপার্জনে জীবন যাপনকারীর ইবাদত কবুল হয়না। যেমন, তেমন তার দোয়া পর্যন্ত কবুল হয় না। যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না। হারাম উপার্জন যেমন একদিকে আল্লাহর নির্দেশের বিরোধিতা করা অন্যদিকে তেমনি নিজের কুপ্রবৃত্তির অনুসরণ কর। শয়তান ও কুপ্রবৃত্তি সবসময় মানুষকে হারাম কাজের প্রেরণা দেয়। হারাম উপার্জন ব্যক্তির ইবাদত বন্দেগী বিনষ্ট করে দেয়। যাকে বল ধ্বংস ও ক্ষতি ডেকে আনে। সেই সাথে হারাম উপার্জনের সাথে জড়িত থাকে ক্ষতিগ্রস্ত মানুষের অভিশাপ্ত। আল্লাহ তায়ালা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম অভিশাপ দিয়েছেন ঘুষদাতা, গ্রহীতা ও হারাম খোর দের উপর। এমনকি আকাশের ফেরেশতারা পর্যন্ত প্রতারক ব্যবসায়ীদের জন্য আল্লাহর লানত কামনা করে। পৃথিবীর কোন বিবেকবান মানুষই হারাম উপার্জনকারীকে ভালবাসে না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ব্যবসায়ী-২ এর কর্মকাণ্ড তোমার নিকট কোন ধরনের মনে হয়? মূল্যায়ন কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর