উদ্দীপকে উল্লিখিত নিজামের বক্তব্যে কীসের ইঙ্গিত 'পাওয়া যায়? তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নিজামের বক্তব্যে ইসলামি সমাজব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়। ইসলামি আইন ও বিধিবিধান দ্বারা যে সমাজ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাই ইসলামি সমাজব্যবস্থা। ইসলামি সমাজব্যবস্থার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো তাওহিদ বা আল্লাহর একত্ববাদ। তাওহিদের ওপরই ইসলামি সমাজব্যবস্থার ভিত্তি স্থাপিত। ইসলামি সমাজে বসবাসকারী অধিকাংশ মানুষ বিশ্বাস করে, নিখিল বিশ্বের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ তাঁর সত্তায় একক; তাঁর গুণাবলিতেও তিনি একক এবং অদ্বিতীয়। ইসলামি সমাজের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো- শাসনব্যবস্থা ইনসাফ ও ন্যায়ভিত্তিক। ইসলামি সমাজে কেউ কারও প্রতি জুলুম বা অত্যাচার করার অধিকার রাখে না। মহান আল্লাহ বলেন, "আর তাদের মধ্যে মীমাংসা করে দাও আদলের সাথে এবং ন্যায়বিচার কর।" (সূরা আল হুজুরাত: ৯) উদ্দীপকের নিজামের বক্তব্যে এমন একটি সমাজের চিত্র ফুটে উঠেছে যেখানে অধিকাংশ মানুষ এক আল্লাহর নির্দেশ মোতাবেক জীবনযাপন করে - এবং তারা ন্যায়বিচার ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত। তাই বলা যায়, নিজামের উক্ত বক্তব্যে ইসলামি সমাজব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়।'
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নিজামের বক্তব্যে কীসের ইঙ্গিত 'পাওয়া যায়? তা তোমা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর