শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে রফিকের কাজটি ব্যাখ্যা করো।

উত্তর: কুকুরের বাচ্চার প্রতি রফিকের সদয় আচরণ করার কাজটি খিদমতে খালক বা সৃষ্টির সেবা হিসেবে অভিহিত। খিদমতে খালক হলো সৃষ্টিজগতের সেবা। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে অসংখ্য জীবজন্তু ও প্রাকৃতিক উপাদান সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে এসব সৃষ্টির আদর-যত্ন, লালনপালন ও সংরক্ষণ করাই খিদমতে খালক। কুকুর ছানার প্রতি রফিকের কাজের মাধ্যমে এটিই ফুটে উঠেছে। উদ্দীপকের রফিক এক শীতের রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় ড্রেনের পাশে জটলা দেখে এগিয়ে যায়। সেখানে সে দেখতে পায় একটি কুকুরের বাচ্চা ড্রেনে পড়ে হাবুডুবু খাচ্ছে। বাচ্চাটি উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু কিছু দুষ্টু ছেলে লাঠি দিয়ে খোঁচা মেরে কুকুর ছানাটিকে নিচে ফেলে দিচ্ছে। রফিক ড্রেনে নেমে কুকুর ছানাটিকে তুলে রাস্তায় ছেড়ে দেয় এবং ছেলেগুলোকে এরূপ কাজ করতে বারণ করে। দুষ্টু ছেলেদের হাত থেকে কুকুর ছানাটিকে বাঁচিয়ে রফিক আল্লাহর সৃষ্টির প্রতি ভালবাসা ও কর্তব্য পালনের বিষয়টি প্রদর্শন করেছে। তার এ কাজটি খিদমতে খালক বা সৃষ্টির সেবার অন্তর্ভুক্ত ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে রফিকের কাজটি ব্যাখ্যা করো।

উদ্দীপক

শীতের রাতে রফিক বাড়ি ফেরার সময় রাস্তায় ড্রেনের পাশে জটলা দেখে এগিয়ে গেল। দেখলো ড্রেনে একটি কুকুরের বাচ্চা পড়ে হাবুডুবু খাচ্ছে। বাচ্চাটি উপরে ওঠার চেষ্টা করছে, আর ছেলেগুলো লাঠি দিয়ে খোঁচা মেরে নিচে ফেলে দিচ্ছে। রফিক ড্রেনে নেমে কুকুর ছানাটিকে তুলে রাস্তায় ছেড়ে দিল এবং ছেলেগুলোকে এরূপ কাজ করতে বারণ করল।

দিনাজপুর সরকারি কলেজ · 2025

উত্তর

উখওয়াত আরবি শব্দ। পারিভাষিক অর্থে পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, সম্প্রীতি, বন্ধুত্ব ও সৌহার্দমূলক নিবিড় সম্পর্ক বা বন্ধনকে ভ্রাতৃত্ব বা উখওয়াত বলা হয়।

উত্তর

সৃষ্টির সেবা করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। সমগ্র সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ তায়ালা। আল্লাহর সব সৃষ্টিই তাঁর মহিমা ঘোষণা করে। তাই তাঁর সৃষ্ট জীবের প্রতি দয়া না করলে তাঁর অনুগ্রহ থেকে বঞ্চিত হতে হয়। আর যে ব্যক্তি সৃষ্টির সেবা করে সে আল্লাহর কাছে খুব প্রিয় হয়। এজন্যই কবি বলেছেন, 'জীবে দয়া করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর'।

উত্তর

কুকুরের বাচ্চার প্রতি রফিকের সদয় আচরণ করার কাজটি খিদমতে খালক বা সৃষ্টির সেবা হিসেবে অভিহিত। খিদমতে খালক হলো সৃষ্টিজগতের সেবা। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে অসংখ্য জীবজন্তু ও প্রাকৃতিক উপাদান সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে এসব সৃষ্টির আদর-যত্ন, লালনপালন ও সংরক্ষণ করাই খিদমতে খালক। কুকুর ছানার প্রতি রফিকের কাজের মাধ্যমে এটিই ফুটে উঠেছে। উদ্দীপকের রফিক এক শীতের রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় ড্রেনের পাশে জটলা দেখে এগিয়ে যায়। সেখানে সে দেখতে পায় একটি কুকুরের বাচ্চা ড্রেনে পড়ে হাবুডুবু খাচ্ছে। বাচ্চাটি উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু কিছু দুষ্টু ছেলে লাঠি দিয়ে খোঁচা মেরে কুকুর ছানাটিকে নিচে ফেলে দিচ্ছে। রফিক ড্রেনে নেমে কুকুর ছানাটিকে তুলে রাস্তায় ছেড়ে দেয় এবং ছেলেগুলোকে এরূপ কাজ করতে বারণ করে। দুষ্টু ছেলেদের হাত থেকে কুকুর ছানাটিকে বাঁচিয়ে রফিক আল্লাহর সৃষ্টির প্রতি ভালবাসা ও কর্তব্য পালনের বিষয়টি প্রদর্শন করেছে। তার এ কাজটি খিদমতে খালক বা সৃষ্টির সেবার অন্তর্ভুক্ত ।

উত্তর

না, কুকুর ছানার সাথে অসদাচরণ করা ছেলেগুলোর জন্য যথাযথ হয়নি। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা হিসেবে মানুষের প্রতি মানুষের যেমন দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তেমনি আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতিও মানুষের কর্তব্য রয়েছে। তাদের সাথে সদাচরণ করা প্রতিটি মানুষের কর্তব্য। সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রাসুল (স) বলেন, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে সে ব্যক্তি সবচেয়ে প্রিয় যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল' (বায়হাকি)। তাই কুকুর ছানার প্রতি অসদাচরণ করে ছেলেগুলো আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, রাস্তার পাশে ড্রেনে একটি কুকুরের বাচ্চা পড়ে হাবুডুবু খাচ্ছে। বাচ্চাটি উপরে ওঠার চেষ্টা করলে কিছু দুষ্টু ছেলে লাঠি দিয়ে খোঁচা মেরে কুকুরছানাটিকে নিচে ফেলে দিচ্ছে। ছেলেগুলোর এ কাজ করা মোটেই উচিত হয়নি। কারণ সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আর আল্লাহ তার পরিজনদের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন। কুকুরছানাটিকে না বাঁচিয়ে বরং সেটাকে আরও বিপদের মধ্যে ঠেলে দিয়ে ছেলেগুলো আল্লাহর আদেশ অমান্য করেছে। যার জন্য ছেলেগুলোকে পরকালে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কুকুরছানাটির প্রতি অসদাচরণ তথা আল্লাহর সৃষ্টির প্রতি কর্তব্যহীনতার পরিচয় দিয়ে ছেলেগুলো যথাযথ কাজ করেনি।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।