কুকুর ছানার সাথে ছেলেগুলোর আচরণ কি যথাযথ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: না, কুকুর ছানার সাথে অসদাচরণ করা ছেলেগুলোর জন্য যথাযথ হয়নি। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা হিসেবে মানুষের প্রতি মানুষের যেমন দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তেমনি আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতিও মানুষের কর্তব্য রয়েছে। তাদের সাথে সদাচরণ করা প্রতিটি মানুষের কর্তব্য। সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রাসুল (স) বলেন, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে সে ব্যক্তি সবচেয়ে প্রিয় যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল' (বায়হাকি)। তাই কুকুর ছানার প্রতি অসদাচরণ করে ছেলেগুলো আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, রাস্তার পাশে ড্রেনে একটি কুকুরের বাচ্চা পড়ে হাবুডুবু খাচ্ছে। বাচ্চাটি উপরে ওঠার চেষ্টা করলে কিছু দুষ্টু ছেলে লাঠি দিয়ে খোঁচা মেরে কুকুরছানাটিকে নিচে ফেলে দিচ্ছে। ছেলেগুলোর এ কাজ করা মোটেই উচিত হয়নি। কারণ সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আর আল্লাহ তার পরিজনদের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন। কুকুরছানাটিকে না বাঁচিয়ে বরং সেটাকে আরও বিপদের মধ্যে ঠেলে দিয়ে ছেলেগুলো আল্লাহর আদেশ অমান্য করেছে। যার জন্য ছেলেগুলোকে পরকালে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কুকুরছানাটির প্রতি অসদাচরণ তথা আল্লাহর সৃষ্টির প্রতি কর্তব্যহীনতার পরিচয় দিয়ে ছেলেগুলো যথাযথ কাজ করেনি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কুকুর ছানার সাথে ছেলেগুলোর আচরণ কি যথাযথ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ …
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর