নবাবপুর গ্রামের চিত্রটি তোমার পঠিত কোন বিষয়ের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: নবাবপুর গ্রামের চিত্রটি পাঠ্যবইয়ের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি ইঙ্গিত বহন করে। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, বর্ণ, ভাষা ও জাতির লোক বাস করে। তারা এক একটি সম্প্রদায়। সমাজে বসবাসরত এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। ইহকালীন শান্তির জন্য ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের সাহায্য-সহযোগিতা করতে হবে। অমুসলিম সম্প্রদায়কে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তাদের ধর্মগ্রন্থ, উপাসনালয়, ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা যাবে না। ধর্ম পালনে তাদের বাধা দেওয়া যাবে না। উদ্দীপকে দেখা যায়, নবাবপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতামূলক শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে এবং ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান। তাই বলা যায়, নবাবপুর গ্রামের উক্ত চিত্রটি সাম্প্রদায়িক সম্প্রীতির ইঙ্গিত বহন করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নবাবপুর গ্রামের চিত্রটি তোমার পঠিত কোন বিষয়ের ইঙ্গিত বহন করে? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর