নূরপুর গ্রামে ইমামের নেতৃত্বে যে কার্যক্রম পরিচালিত হয়; মানবজীবনে এটির প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: নূরপুর গ্রামের ইমামের নেতৃত্বে একদল যুবক মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা প্রদান করে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের কুরআনিক পরিভাষা হলো আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। ইসলামি পরিভাষায়, শরিয়ত যেসব কাজ ও বিষয়কে উত্তম বা ভালো মনে করার জন্য নির্দেশ প্রদান করে তাকে সৎ কাজের আদেশ বলে। আর শরিয়ত যেসব কাজ ও বিষয়কে মন্দ ও গোনাহের কাজ বলে মনে করে সেসব কাজ থেকে মানুষকে নিষেধ করাকে নাহি আনিল মুনকার বা অসৎ কাজের নিষেধ বলে। মানবজীবনের সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের প্রভাব সুদূরপ্রসারী। ইসলামি সমাজব্যবস্থা এই নীতির ওপরই প্রতিষ্ঠিত। সৎ কাজের আদেশ সমাজে সৎ ও ন্যায় কার্যাবলির প্রসার ঘটায়। এর মাধ্যমে মানুষের মধ্যে সদাচরণ ও নৈতিক গুণাবলি বিকশিত হয়। আর অসৎ কাজের নিষেধ সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা ও নির্যাতনের মূলোৎপাটন করে। মানুষ এর মাধ্যমে ন্যায়-অন্যায়, ভালোমন্দ বুঝতে শিখে ও ধীরে ধীরে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে। অন্যদিকে, সমাজে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ না থাকলে সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মানুষকে ধ্বংস থেকে বিরত রাখে। এতে সমাজে দ্বীন প্রতিষ্ঠা হয় আর যে ব্যক্তি এ কাজ করে সে আরও গভীরভাবে সৎ কাজে উৎসাহী হয়। এতে ব্যক্তি সকল অন্যায় ও অসুন্দর কাজ থেকে বেঁচে থাকতে পারে। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রও সুন্দর হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নূরপুর গ্রামে ইমামের নেতৃত্বে যে কার্যক্রম পরিচালিত হয়; মানবজীবনে এ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর