উদ্দীপকে উল্লিখিত জনাব এরফান আলীর কর্মে যা ফুটে উঠেছে, তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব এরফান আলীর কর্মে প্রতিবেশীর প্রতি কর্তব্য পালনের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, তাদের সাথে সৌজনমূলক আচরণ করা প্রত্যেক মুসলমানদের নৈতিক দায়িত্ব। সামাজিক শান্তিশৃঙ্খলা রক্ষার খাতিরে পাড়া-প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। অভাবগ্রস্ত প্রতিবেশীকে সাহায্য-সহযোগিতা করা ইসলামের নির্দেশ। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করে দিতে হবে। সে ক্ষুধার্ত হলে তাকে খাদ্য দান করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়।” (বায়হাকি) প্রতিবেশী রোগাক্রান্ত হলে তার খোঁজখবর নিয়ে সেবা-শুশ্রুষা করা, তার আরোগ্যের জন্য দোয়া করা এবং যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করার মাধ্যমে প্রতিবেশীর অধিকার আদায় করা যেতে পারে। মহানবি (সা.) বলেন, "তোমরা ক্ষুধার্তকে আহার করাও এবং রোগীর পরিচর্যা কর।” (বুখারি) উদ্দীপকে জনাব এরফান আলী প্রতিনিয়ত তার বাড়ির আশপাশের মানুষের খোঁজখবর নেন। অনাহারির বাড়িতে খাবার পৌঁছে দেন এবং কেউ অসুস্থ হলে তার সেবাযত্ন করেন। তাই বলা যায়, তার উত্ত কর্মে প্রতিবেশীর অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব এরফান আলীর কর্মে যা ফুটে উঠেছে, তা চিহ্নিতপূ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর