শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আব্দুল আলিমের কর্মের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? সমাজজীবনে এর প্রভাব মূল্যায়ন কর এবং তোমার মতামত ব্যক্ত কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আব্দুল আলিমের কর্মটি ঘুষ গ্রহণের সাথে সাদৃশ্যপূর্ণ। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত কিছু গ্রহণ করাকে ঘুষ বা উৎকোচ বলে। উদ্দীপকে আব্দুল আলিম উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে চাকরি দেন। তাই তার কাজটি ঘুষ হিসেবে গণ্য হবে। ঘুষ ইসলামে হারাম এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। মহানবি (সা.) বলেছেন, "ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়েই জাহান্নামের আগুনে জ্বলবে।” (তাবারানি) অন্যত্র তিনি বলেন, "ঘুষখোর ও ঘুষদাতার ওপর আল্লাহর অভিশাপ।” (মুসলিম) আমার মতে, ঘুষ' একটি সুন্দর সমাজকে ধ্বংস করে দেয়। তাই ঘুষের সামাজিক প্রভাব খুবই জঘন্য। ঘুষ ও উৎকোচ একটি জঘন্য অপরাধ। ঘুষের প্রতিক্রিয়া ও বিষক্রিয়া সমাজকে কুঁড়ে কুঁড়ে খেয়ে ফেলে এবং সমাজকে কলুষিত ও ধ্বংসের দিকে নিয়ে যায়। ঘুষ দেওয়া ও গ্রহণের মাধ্যমে একজনের হক অন্যায়ভাবে অন্যজনকে প্রদান করা হয়। এ ধরনের কাজ জঘন্য পাপ, অমার্জনীয় অপরাধ। এর ফলে সমাজে দুর্নীতির বিস্তার ঘটে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আব্দুল আলিমের কর্মের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বি…

উদ্দীপক

জনাব এরফান আলী সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি প্রতিনিয়ত তার বাড়ির আশপাশের মানুষদের খোঁজখবর নেন। অনাহারির বাড়িতে খাবার-দাবার পৌঁছে দেন এবং কেউ অসুস্থ হলে তার সেবাযত্ন করেন। অপরদিকে, তার বন্ধু আব্দুল আলিম একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে চাকরি দেন।

Dhaka · 2025

উত্তর

'মসজিদ' শব্দের অর্থ সিজদার স্থান।

উত্তর

সত্যিকারের জিহাদ বলতে যা বোঝানো হয়েছে তা হলো- ১. নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করা, যাতে একজন মুসলিম পাপ থেকে নিজেকে বিরত রাখে। ২. ইসলামি জ্ঞান অর্জন ও প্রচার করা যাতে ইসলামের সত্য বার্তা ছড়িয়ে পড়ে। ৩. সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ করা। যেমন- দুর্নীতি, জুলুম, অন্যায় আচরণ প্রতিরোধ করা। আল্লাহর পথে সত্যিকারের জিহাদ মানে হলো নিজের সমস্ত ক্ষমতা, জ্ঞান, সময়, সম্পদ এমনকি প্রয়োজনে প্রাণও আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। জিহাদ সমাজ সংস্কার ও সত্য প্রতিষ্ঠার একটি সর্বব্যাপী সংগ্রাম। তাই মহান আল্লাহ বলেন, "তোমরা আল্লাহর পথে সত্যিকারের জিহাদ কর।"

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব এরফান আলীর কর্মে প্রতিবেশীর প্রতি কর্তব্য পালনের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, তাদের সাথে সৌজনমূলক আচরণ করা প্রত্যেক মুসলমানদের নৈতিক দায়িত্ব। সামাজিক শান্তিশৃঙ্খলা রক্ষার খাতিরে পাড়া-প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। অভাবগ্রস্ত প্রতিবেশীকে সাহায্য-সহযোগিতা করা ইসলামের নির্দেশ। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করে দিতে হবে। সে ক্ষুধার্ত হলে তাকে খাদ্য দান করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়।” (বায়হাকি) প্রতিবেশী রোগাক্রান্ত হলে তার খোঁজখবর নিয়ে সেবা-শুশ্রুষা করা, তার আরোগ্যের জন্য দোয়া করা এবং যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করার মাধ্যমে প্রতিবেশীর অধিকার আদায় করা যেতে পারে। মহানবি (সা.) বলেন, "তোমরা ক্ষুধার্তকে আহার করাও এবং রোগীর পরিচর্যা কর।” (বুখারি) উদ্দীপকে জনাব এরফান আলী প্রতিনিয়ত তার বাড়ির আশপাশের মানুষের খোঁজখবর নেন। অনাহারির বাড়িতে খাবার পৌঁছে দেন এবং কেউ অসুস্থ হলে তার সেবাযত্ন করেন। তাই বলা যায়, তার উত্ত কর্মে প্রতিবেশীর অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আব্দুল আলিমের কর্মটি ঘুষ গ্রহণের সাথে সাদৃশ্যপূর্ণ। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত কিছু গ্রহণ করাকে ঘুষ বা উৎকোচ বলে। উদ্দীপকে আব্দুল আলিম উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে চাকরি দেন। তাই তার কাজটি ঘুষ হিসেবে গণ্য হবে। ঘুষ ইসলামে হারাম এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। মহানবি (সা.) বলেছেন, "ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়েই জাহান্নামের আগুনে জ্বলবে।” (তাবারানি) অন্যত্র তিনি বলেন, "ঘুষখোর ও ঘুষদাতার ওপর আল্লাহর অভিশাপ।” (মুসলিম) আমার মতে, ঘুষ' একটি সুন্দর সমাজকে ধ্বংস করে দেয়। তাই ঘুষের সামাজিক প্রভাব খুবই জঘন্য। ঘুষ ও উৎকোচ একটি জঘন্য অপরাধ। ঘুষের প্রতিক্রিয়া ও বিষক্রিয়া সমাজকে কুঁড়ে কুঁড়ে খেয়ে ফেলে এবং সমাজকে কলুষিত ও ধ্বংসের দিকে নিয়ে যায়। ঘুষ দেওয়া ও গ্রহণের মাধ্যমে একজনের হক অন্যায়ভাবে অন্যজনকে প্রদান করা হয়। এ ধরনের কাজ জঘন্য পাপ, অমার্জনীয় অপরাধ। এর ফলে সমাজে দুর্নীতির বিস্তার ঘটে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।