উদ্দীপকে ছলেমান মিয়ার কাজটি ইসলামের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: ছলেমান মিয়ার কাজটি প্রতারণা। কারণ সে বিক্রীত মাল ওজনে কম দেয়। প্রতারণা মিথ্যার নামান্তর ও গর্হিত কাজ। প্রতারক সম্পর্কে রাসুল (সা.)-এর ঘোষণা হলো : “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের (মুসলমানদের) সমাজভুক্ত নয়।” (মুসলিম) সত্য-মিথ্যার মিশ্রণ ইসলামে নেই। মহান আল্লাহর ঘোষণা— “তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং তোমরা জেনেশুনে সত্য গোপন কর না।” (সূরা আল-বাকারা : ৪২) ইসলাম প্রতারণাকে সমর্থন করে না। যেকোনো ধরনের প্রতারণা ও ধোঁকাবাজির আপাতত ফল শুভ মনে হলেও এতে ধ্বংস অনিবার্য। মহান আল্লাহ বলেন, “হীন ঠকবাজরা ধ্বংস হোক! যারা লোকদের থেকে গ্রহণ করার সময় পুরাপুরি গ্রহণ করে। কিন্তু অন্যকে মেপে ও ওজন করে দেওয়ার সময় কম দেয়।” (সূরা আল-মুতাফফিফিন : ৩) যে ধরনের ক্রয়-বিক্রয়ে অজ্ঞাত বা ধোঁকা খাওয়ার কিংবা একপক্ষ কর্তৃক অপরপক্ষকে ক্ষতি সাধনের সুযোগ থাকে, এমন ক্রয়-বিক্রয় হারাম। মহানবি (সা.) বলেন, “পণ্যের দোষত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষত্রুটি জানা থাকা সত্ত্বেও তা বলে না দেওয়া বা গোপন করা অবৈধ। ” (মুনতাকা) প্রতারক কখনো ইমানদার, বিশ্বাসী হতে পারে না। ইমানদার হতে হলে তার মধ্যে সামান্যতম প্রতারণার লেশ থাকতে পারবে না। প্রিয়নবি (সা.) বলেন, “যে আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে সে আমার উম্মত নয়। আর যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেও আমাদের (মুসলিম) দলভুক্ত নয়।” (মুসলিম) সুতরাং বলা যায়, ছলেমান মিয়া বিক্রীত মাল ওজনে কম দিয়ে প্রতারণা করেছে। যা ইসলামে গ্রহণযোগ্য নয় এবং শাস্তিমূলক অপরাধ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছলেমান মিয়ার কাজটি ইসলামের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর