জনাব আরাফাত এর বক্তব্যের সাথে তুমি কি একমত? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, জনাব আরাফাতের বক্তব্যের সাথে আমি একমত। কারণ তিনি মনে করেন প্রতারণা ইসলাম বহির্ভূত। আমরা জানি, ব্যবসায় বাণিজ্য একটি পবিত্র পেশা। এ পেশায় নিয়োজিত ব্যক্তির মুখ্য উদ্দেশ্য জনগণের সেবা করা। প্রয়োজনীয় পণ্যসামগ্রী জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া। পণ্যদ্রব্য সংগ্রহ ও সুষ্ঠু বণ্টন ব্যবস্থা নিশ্চিত করা। ব্যবসায়ী যদি সৎ ও সত্যবাদী হন তবেই ব্যবসায় বাণিজ্যের এ লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হতে পারে। আর ব্যবসায়ী অসৎ হলে এর মূল লক্ষ্যই ধ্বংসপ্রাপ্ত হবে এবং জনগণ পদে পদে প্রতারিত হবে। আর এ কারণেই মহানবি (সা.) সৎ ন্যায়পরায়ণ ও সত্যবাদী মুসলমান বণিকের বিরল মর্যাদার উল্লেখ করে বলেন, “তিনি কিয়ামত দিবসে শহিদদের সাথে থাকবেন।” প্রতারণার যুগে ন্যায়নীতি সহকারে ব্যবসায় করা জিহাদের সমতুল্য। কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা উত্তম জিহাদ। সুদি কারবার এবং সুদি লেনদেনের পরিবেশে ইসলামের ওপর প্রতিষ্ঠিত থেকে আমানতদারি ও সততার ভিত্তিতে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করা বড় কঠিন কাজ। জনাব আরাফাত ব্যবসায় বিশুদ্ধতার জন্য ছলেমান মিয়াকে প্রতারণা পরিত্যাগ করতে পরামর্শ দেন। সৎভাবে ব্যবসায় করতে উৎসাহিত করতে তিনি একটি হাদিসও বলেন। হাদিসটি হলো— “সত্যবাদী ব্যবসায়ীদের হাশরে স্থান হবে শহিদদের সাথে।” একজন মুসলিম ব্যবসায়ীই এ প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হতে পারেন। আর আল্লাহ তায়ালা তখন তাকে এর বিনিময়ে আখিরাতে দান করবেন শাহাদতের দুষ্প্রাপ্য মর্যাদা। এ মর্যাদায় অধিকারী হওয়ার জন্য জনার আরাফাত মুদি ব্যবসায়ী ছলেমান মিয়াকে উৎসাহিত করেছেন। সুতরাং জনাব আরাফাতের বক্তব্যের সাথে আমি একমত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আরাফাত এর বক্তব্যের সাথে তুমি কি একমত? পাঠ্যবইয়ের আলোকে বিশ্ল…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর