উদ্দীপকে নাছিমার আলাপচারিতায় সামাজিক জীবনের কোন দিকটি ফুটে উঠেছে?
উত্তর: উদ্দীপকে নাছিমার আলাপচারিতায় সামাজিক জীবনের গিবতের দিকটি ফুটে উঠেছে। গিবত আরবি শব্দ। এর অর্থ পরনিন্দা করা, অসাক্ষাতে কারো দুর্নাম করা, দোষ-ত্রুটি প্রকাশ করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি প্রকাশ বা দুর্নাম করাকে গিবত বলে বিবেচিত করা হয়। গিবত বিভিন্নভাবে হতে পারে। যেমন— প্রকাশ্যে কারো দোষ-ত্রুটি আলোচনা করা, গোপনে আলোচনা করা, লেখনির মাধ্যমে তুলে ধরা, অঙ্গ-প্রতঙ্গের ইশারার মাধ্যমে তুলে ধরা ইত্যাদি। উদ্দীপকে নাছিমা তার স্বামীর সাথে আলাপচারিতায় জানান, পাশের বাড়ির কামরুলের বোনের আচরণ ও চলাফেরা ভালো নয়। নাছিমার এই আলাপচারিতার মাধ্যমে গিবতের দিকটি ফুটে উঠেছে। গিবত বিভিন্নভাবে হতে পারে। কারো অসাক্ষাতে দুর্নাম করা গিবত হিসেবে বিবেচিত। যেমনটি নাছিমা করেছেন। গিবত সামাজিক শান্তি বিনষ্টকারী একটি ঘৃণ্য অপরাধ । গিবত মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে। সামাজিক শান্তিও বিনষ্ট করে। এজন্য আমরা সব সময় গিবত থেকে বেঁচে থাকবো।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নাছিমার আলাপচারিতায় সামাজিক জীবনের কোন দিকটি ফুটে উঠেছে?
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর