ইমাম সাহেবের কাজের সামাজিক ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: ইমাম সাহেবের কাজের সামাজিক ভূমিকা অপরিসীম। চুরি একটি সামাজিক অনাচার। চুরির কারণে সকলে যেন নিরাপত্তাহীনতায় আতঙ্কগ্রস্ত থাকে। রাষ্ট্রীয় অর্থসম্পদ চুরি হলে দেশের উন্নয়ন ব্যাহত হয়, আর্থিক ক্ষতিসাধন হয়, কখনো কখনো অর্থনীতিতে ধস নামে। ফলে গোটা জাতি বিশ্বের অগ্রগতির প্রতিযোগিতা হতে ছিটকে পড়ে। তাই সবার উচিত ঐকবদ্ধভাবে চোর ও চুরি প্রতিরোধ করা। ইমাম সাহেব 'ক' গ্রামে চুরি প্রতিরোধের লক্ষ্যে এলাকার যুবকদের নিয়ে পাহারার ব্যবস্থা করেন এবং মুসল্লিদের আর্থিক সহায়তায় কিছু গরু কিনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করেন। ইমাম সাহেবের উক্ত কাজের সামাজিক ভূমিকা অত্যন্ত বেশি। প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্টি সমস্যা মোকাবিলায় ইমাম সাহেবের এ উদ্যোগ একটি মাইলফলক। যা সমাজের অন্যদেরকে এমন কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইমাম সাহেবের কাজের সামাজিক ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর