টগরের পেশাটি চিহ্নিতপূর্বক এর ইহকালীন ও পরকালীন পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: টগরের পেশাটি ডাকাতি করাকে নির্দেশ করে, যার ইহকালীন ও পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ। ডাকাতি এক ধরনের সামাজিক অনাচার। সংরক্ষিত স্থান থেকে ব্যক্তি মালিকানাধীন সম্পদ জোর করে দখল করাকে ডাকাতি বলে । প্রাপ্তবয়স্ক বা বুদ্ধিসম্পন্ন কোনো মানুষ যদি এরূপ কাজ করে তাহলে সেটা ডাকাতি বলে গণ্য হবে। যা টগরের কাজেও প্রকাশ পায়। উদ্দীপকের টগর গ্রিল কেটে অন্যের বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে মূল্যবান মালামাল নিয়ে চলে যায়। তার এ কাজটি ডাকাতিকে নির্দেশ করে। কেননা সে সংরক্ষিত স্থান বাসা-বাড়িতে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে অর্থাৎ জোরপূর্বক অন্যের সম্পদ দখল করে। তার এ কাজের ফলে সে দুনিয়া ও আখিরাতে শাস্তি ভোগ করবে। যারা এরূপ কাজ করে সমাজের কেউ তাদেরকে ভালোবাসে না এবং তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। উপরন্তু মানুষের ঘৃণা ও অভিশাপে তাদের পাশবিক জীবন চলতে থাকে। তাছাড়া যারা এরূপ কাজ করে তারা ইমান হারিয়ে ফেলে। ফলে পরকালেও তাদের কঠিন শাস্তি ভোগ করতে হয়। সুতরাং বলা যায়, ডাকাতি অত্যন্ত ঘৃণিত একটি অপরাধ। টগরের মধ্যে এরূপ কাজ প্রকাশ পাওয়ায় দুনিয়া ও আখিরাতে তাকে করুণ পরিণতি ভোগ করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
টগরের পেশাটি চিহ্নিতপূর্বক এর ইহকালীন ও পরকালীন পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর