সালাহ উদ্দিনের ভূমিকাটি চিহ্নিতপূর্বক এর ইহ ও পরকালীন গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সালাহ উদ্দিন লটারির মতো ঘৃণ্য ব্যবসা বন্ধ করে দেন। তাঁর ভূমিকাটি ইসলামের পরিভাষায় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের অন্তর্ভুক্ত। এর ইহকালীন ও পরকালীন গুরুত্ব অধিক। সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজের নিষেধ করা, বাধা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের মাধ্যমে বিশেষ সম্মান ও মর্যাদা লাভ করা যায়। যেমন আল্লাহ বলেন, “সময়ের শপথ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা ব্যতীত, যারা ইমান আনে, সৎকর্ম করে এবং পরস্পরকে হকের উপর অবিচল থাকে এবং ধৈর্যের উপদেশ দেয়।” (সূরা আসর : ১-৩) রাসুল (সা.) বলেন, “জালিম শাসকের সামনে ন্যায়ের কথা বলা উত্তম জিহাদ।” (ইবনে মাযাহ ও তিরমিযি) রাসুল (সা.) আরও বলেন, “যে ব্যক্তি কোনো সৎকর্মের পরামর্শ বা সন্ধান দেয় সে ঐ কাজটি যে করে, তার সমান সওয়াব পাবে।” (মুসলিম) অতএব সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দান করলে এর কল্যাণ ইহ ও পরকালে উভয় লাভ করা যায়। রাসুল (সা.) এ বলেছেন, “লোকেরা যখন কোনো অত্যাচারীকে (অত্যাচার করতে) দেখে, কিন্তু তারা তার হাত ধরে না (প্রতিরোধ করে না) এরূপ লোকদের ওপর অচিরেই আল্লাহ শাস্তি পাঠাবেন।” (তিরমিযি) প্রকৃতপক্ষে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মানবজীবনের অপরিহার্য কাজ। দুনিয়া ও আখিরাতের সফলতা এর ওপর নির্ভরশীল। দুনিয়া ও আখিরাতে এর ফজিলত তথা গুরুত্ব অধিক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সালাহ উদ্দিনের ভূমিকাটি চিহ্নিতপূর্বক এর ইহ ও পরকালীন গুরুত্ব বিশ্ল…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর