নাজিরপুর গ্রামে কোন সামাজিক অনাচার সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: নাজিরপুর গ্রামে 'চুরির' বিষয়টি সংঘটিত হয়। কারো মালিকানাধীন সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়াকে বলা হয় চুরি। এটি একটি সামাজিক অনাচার এবং মহাপাপ । এর ফলে সমাজের মানুষের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করে এবং সুখ-শান্তি বিনষ্ট হয়। অর্থ-সম্পদ চুরি হওয়া বা খোয়া যাওয়ার ভয়ে মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না। রাত জেগে পাহারা দিতে হয়, যা উদ্দীপকের নাজিরপুর গ্রামের মানুষের ক্ষেত্রে লক্ষণীয়। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, নাজিরপুর গ্রামে বন্যার পর থেকে কে বা কারা রাতের বেলা সিঁদ কেটে কোনো না কোনো বাড়িতে প্রবেশ করে মালামাল নিয়ে চলে যায়। এ অবস্থা দেখে স্থানীয় মসজিদের ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে রাতে পাহারার ব্যবস্থা করেন। নাজিরপুর গ্রামের এ অবস্থা থেকে সেখানে চুরির বিষয়টি স্পষ্ট বোঝা যায়। ইসলামে অনুমতি ছাড়া অন্যের অর্থ-সম্পদ হস্তগত করা হারাম। এ সম্পর্কে আল্লাহ বলেন- 'হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না' (সুরা আন-নিসা: ২৯)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নাজিরপুর গ্রামে কোন সামাজিক অনাচার সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর