জেবার কর্মকাণ্ডে কোন সামাজিক দায়িত্ব লঙ্ঘিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জেবার কর্মকাণ্ডে প্রতিবেশীর প্রতি কর্তব্যের ও দায়িত্ব লঙ্ঘিত হয়েছে। কেননা উদ্দীপকের জেবা তার ছেলের জন্মদিনে দূর আত্মীয়কে দাওয়াত করলেও প্রতিবেশীকে করেনি। ইসলামে প্রতিবেশীর সাথে সদ্বাচরণ করা ও নানা দায়-দায়িত্ব পালন করা সামাজিক কর্তব্য । যেমন : জীবন ও সম্পদের নিরাপত্তা দান : এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান করা কর্তব্য। রাসুল (সা.) বলেছেন, “প্রকৃত মুসলিম সেই, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে।” (বুখারি ও মুসলিম) অভাবগ্রস্তকে সাহায্যে সহযোগিতা করা : প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করে দিবে। সে ক্ষুধার্ত হলে খাদ্য দান করবে। রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি প্রকৃতি ইমানদার নয়।” (বায়হাকি) সদ্ব্যবহার করা: প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে। তার সাথে নূম ও ভদ্রভাবে কথাবার্তা বলবে। সে কোনো সৎ কাজে সাহায্য চাইলে তাকে সাহায্য করবে। ইহয়াউ উলুমুদ্দিন গ্রন্থে উল্লেখ রয়েছে, “তোমরা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করলে তুমি প্রকৃত মুসলমান হবে।” তাছাড়া প্রতিবেশীর প্রতি অন্যায় অত্যাচার না করা, মন্দ ভাষা ব্যবহার না করা ইত্যাদি প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জেবার কর্মকাণ্ডে কোন সামাজিক দায়িত্ব লঙ্ঘিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর