শেয়ারFacebookWhatsApp

মুরাদের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক সামাজিক জীবনে, এর সুফল বা কুফল বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের মুরাদের কর্মকাণ্ড অধিকার হরণের অন্তর্ভুক্ত। কেননা মুরাদ তার ফুপুকে বুঝিয়ে শুনিয়ে পৈত্রিকসূত্রে প্রাপ্ত তার একটি প্লট গোপনে নিজের নামে লিখে নেয়। সমাজে এর সুফলের চাইতে কুফলই বেশি। সমাজে পরস্পরের প্রতি পরস্পরের যে অধিকার ও কর্তব্য আছে, এসব কর্তব্য পালন করাই হলো হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার । আল্লাহর হক আদায় করতে কোন ত্রুটি হলে ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করে দেন। কিন্তু বান্দার সাথে সম্পর্কিত হক ক্ষমা করেন না। অন্যায়ভাবে কারো অধিকার হরণ করার কুফল ভয়াবহ। রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি অন্যায়ভাবে কারও জমিন হরণ করে, কিয়ামতের দিন ঐ জমির মাটি হাশরের ময়দানে জমা করার আদেশ দিবেন।” (আহমেদ, তাবারানি) মহানবি (সা.) আরও বলেছেন, “যে ব্যক্তি কারও এক বিগত জমির জোর করে দখল করে নিয়েছে, কিয়ামতের দিন তার গলায় সাত সবক জমি বেড়িরূপে পড়িয়ে দেওয়া হবে।” (বুখারি ও মুসলিম) অন্যায়ভাবে সম্পদ ভক্ষণকারিরা জাহান্নামেই বসবাস করবে। আল্লাহ বলেন, “যারা অন্যায়ভাবে এতিমদের মাল-সম্পদ ভক্ষণ করে, তারা যেন আগুন দিয়েই নিজেদের পেট ভর্তি করে, অচিরেই এ লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে।” (সূরা নিসা : ১০) আল্লাহ তায়ালা অপরের অধিকার হরণ করে ভক্ষণ করতে চরমভাবে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, “হে ইমানদারগণ! তোমরা একে অপরের ধনসম্পদ অন্যায়ভাবে তথা অবৈধ উপায়ে ভোগ কর না।” (সূরা নিসা : ২৯) সুতরাং অন্যায়ভাবে সম্পদ ভোগ ও অন্যের অধিকার হরণ করা মারাত্মক পাপ। এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অতএব বলা যায়, মুরাদের কর্মকাণ্ডে ইসলামের দৃষ্টিতে হারাম।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মুরাদের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক সামাজিক জীবনে, এর সুফল বা কুফল বিশ্…

উদ্দীপক

জেবা তার ছেলের জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি ছেলের স্কুলের সকল সহপাঠীকে দাওয়াত দেন কিন্তু একই ভবনে বসবাসকারী সমবয়সী শিশুদের দাওয়াত দানে বিরত থাকেন। একদিন জেবার স্বামী মুরাদ একটি শাড়ি নিয়ে মহল্লার অপরপ্রান্তে বসবাসকারী ফুপুকে দেখতে যান। রাতের খাবার খেয়ে সেখান থেকে ফিরে আসেন। তিনি এভাবে প্রায়শই ফুপুকে কিছু উপহার পাঠিয়ে দেন। কিছুদিন পর মুরাদ ফুপুকে বুঝিয়ে শুনিয়ে পৈত্রিকসূত্রে প্রাপ্ত তার একটি প্লট গোপনে নিজের নামে লিখে নেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

স্বাভাবিক প্রাপ্যের পরেও অসদুপায়ে অতিরিক্ত কিছু গ্রহণ করাকে ঘুষ বা উৎকোচ বলে।

উত্তর

মসজিদ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ সিজদার স্থান। পরিভাষায়, নামাযের জন্য ওয়াক্ফকৃত নির্দিষ্ট স্থানকে মসজিদ বলে। ইসলামি ভ্রাতৃত্ব বন্ধনে মসজিদের ভূমিকা অনন্য। মসজিদে একটি সমাজের মুসলমানগণ সমবেত হয় কেবল আল্লাহর নির্দেশে। তারা পরস্পরকে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তোলে। হিংসা- দ্বেষ ভুলে গিয়ে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বসুলভ আচরণ সৃষ্টিত্বে মসজিদের ভূমিকা অসাধারণ। একে অপরের বিপদে-আপদে ভ্রাতৃত্বের দরদ নিয়ে এগিয়ে আসে। অতএব, ভ্রাতৃত্ববোধ জাগরণের ক্ষেত্রে মসজিদের ভূমিকা অতুলনীয়।

উত্তর

উদ্দীপকের জেবার কর্মকাণ্ডে প্রতিবেশীর প্রতি কর্তব্যের ও দায়িত্ব লঙ্ঘিত হয়েছে। কেননা উদ্দীপকের জেবা তার ছেলের জন্মদিনে দূর আত্মীয়কে দাওয়াত করলেও প্রতিবেশীকে করেনি। ইসলামে প্রতিবেশীর সাথে সদ্বাচরণ করা ও নানা দায়-দায়িত্ব পালন করা সামাজিক কর্তব্য । যেমন : জীবন ও সম্পদের নিরাপত্তা দান : এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান করা কর্তব্য। রাসুল (সা.) বলেছেন, “প্রকৃত মুসলিম সেই, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে।” (বুখারি ও মুসলিম) অভাবগ্রস্তকে সাহায্যে সহযোগিতা করা : প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করে দিবে। সে ক্ষুধার্ত হলে খাদ্য দান করবে। রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি প্রকৃতি ইমানদার নয়।” (বায়হাকি) সদ্ব্যবহার করা: প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে। তার সাথে নূম ও ভদ্রভাবে কথাবার্তা বলবে। সে কোনো সৎ কাজে সাহায্য চাইলে তাকে সাহায্য করবে। ইহয়াউ উলুমুদ্দিন গ্রন্থে উল্লেখ রয়েছে, “তোমরা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করলে তুমি প্রকৃত মুসলমান হবে।” তাছাড়া প্রতিবেশীর প্রতি অন্যায় অত্যাচার না করা, মন্দ ভাষা ব্যবহার না করা ইত্যাদি প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য।

উত্তর

উদ্দীপকের মুরাদের কর্মকাণ্ড অধিকার হরণের অন্তর্ভুক্ত। কেননা মুরাদ তার ফুপুকে বুঝিয়ে শুনিয়ে পৈত্রিকসূত্রে প্রাপ্ত তার একটি প্লট গোপনে নিজের নামে লিখে নেয়। সমাজে এর সুফলের চাইতে কুফলই বেশি। সমাজে পরস্পরের প্রতি পরস্পরের যে অধিকার ও কর্তব্য আছে, এসব কর্তব্য পালন করাই হলো হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার । আল্লাহর হক আদায় করতে কোন ত্রুটি হলে ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করে দেন। কিন্তু বান্দার সাথে সম্পর্কিত হক ক্ষমা করেন না। অন্যায়ভাবে কারো অধিকার হরণ করার কুফল ভয়াবহ। রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি অন্যায়ভাবে কারও জমিন হরণ করে, কিয়ামতের দিন ঐ জমির মাটি হাশরের ময়দানে জমা করার আদেশ দিবেন।” (আহমেদ, তাবারানি) মহানবি (সা.) আরও বলেছেন, “যে ব্যক্তি কারও এক বিগত জমির জোর করে দখল করে নিয়েছে, কিয়ামতের দিন তার গলায় সাত সবক জমি বেড়িরূপে পড়িয়ে দেওয়া হবে।” (বুখারি ও মুসলিম) অন্যায়ভাবে সম্পদ ভক্ষণকারিরা জাহান্নামেই বসবাস করবে। আল্লাহ বলেন, “যারা অন্যায়ভাবে এতিমদের মাল-সম্পদ ভক্ষণ করে, তারা যেন আগুন দিয়েই নিজেদের পেট ভর্তি করে, অচিরেই এ লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে।” (সূরা নিসা : ১০) আল্লাহ তায়ালা অপরের অধিকার হরণ করে ভক্ষণ করতে চরমভাবে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, “হে ইমানদারগণ! তোমরা একে অপরের ধনসম্পদ অন্যায়ভাবে তথা অবৈধ উপায়ে ভোগ কর না।” (সূরা নিসা : ২৯) সুতরাং অন্যায়ভাবে সম্পদ ভোগ ও অন্যের অধিকার হরণ করা মারাত্মক পাপ। এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অতএব বলা যায়, মুরাদের কর্মকাণ্ডে ইসলামের দৃষ্টিতে হারাম।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।