'ক' এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তার পিতার বক্তব্য কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'ক' এর কর্মকাণ্ড প্রতারণার অন্তর্ভুক্ত, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। প্রকৃত বিষয় গোপন বা আড়ালে রেখে ধোঁকার ওপর স্বার্থসিদ্ধি লাভ করাকে প্রতারণা বলে। মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া, পণ্যে ভেজাল দেওয়া, এমনকি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করাও প্রতারণার শামিল। এর পরিণতি অত্যন্ত কঠিন। প্রতারণা করা মুনাফিকির অন্যতম লক্ষণ। আল্লাহ তায়ালা বলেন, 'অবশ্যই তোমরা মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিও না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। উদ্দীপকে বর্ণিত 'ক' সালাত, সাওম আদায় করলেও খাদ্যদ্রব্য বিক্রির সময় ভালো জিনিসের সাথে খারাপ বা পঁচা দ্রব্য মিশিয়ে বিক্রি করেন। যা প্রতারণার শামিল। তার পিতা বিষয়টি জেনে তাকে পরকালের কঠিন বিপদের কথা স্মরণ করে দিয়ে এরকম কর্মকাণ্ডের পরিণতি ব্যাখ্যা করেন। প্রতারণা করা জঘন্যতম অপরাধ। প্রতারণাকারী মুসলমানদের অন্তর্ভুক্ত নয় বলে উল্লেখ করে রাসুল (স) বলেন- “ যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়।” প্রতারণার ফলে ব্যক্তির ধ্বংস অনিবার্য হয়। প্রতারণাকারী অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। যারা প্রতারণা করে সাময়িক লাভবান হওয়ার চিন্তা করে তারা মূলত নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যায় । ফলে জনাব 'ক'-এর কর্মকাণ্ডে প্রতারণা প্রকাশ পাওয়ায় তার পিতা তাকে এর পরিণতি সম্পর্কে অবগত করেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ক' এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তার পিতার বক্তব্য কুরআন ও হাদিসের আল…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর