শেয়ারFacebookWhatsApp

জনাব 'র' এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক সমস্যাটি নিরসনে ইসলামের নির্দেশনা বিশ্লেষণ করো।

উত্তর: জনাব 'র'-এর কর্মকাণ্ড যৌতুকের সাথে সম্পৃক্ত। এ সমস্যা নিরসনে ইসলামের নির্দেশনা রয়েছে। বিবাহের সময় বা পরে কনের অভিভাবক ও পরিবার বাধ্য হয়ে পাত্রপক্ষকে যে সম্পদ, নগদ অর্থ, অলঙ্কার, আসবাবপত্র, ইলেক্ট্রনিক দ্রব্য ইত্যাদি প্রদান করে তাকে যৌতুক বলে। বিয়ে করার মতো আর্থিক সামর্থ্য নেই এমন ছেলেকে বিয়ে করানোর পর যখন সে সংসার চালাতে পারে না তখন স্ত্রীর কাছে যৌতুক দাবি করে। ইসলামে সামর্থ্য না থাকলে বিয়ে করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, যাদের বিয়ে করার সামর্থ্য নেই আল্লাহ তাদের নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। উদ্দীপকে বর্ণিত 'র' তার একমাত্র পুত্র সন্তানকে বিবাহের পূর্বে আত্মীয়- স্বজনসহ কনে পক্ষের নিকট এমন কিছু প্রস্তাব দেন যার কারণে কনের অভিভাবক বাধ্য হয়ে পাত্র পক্ষকে নগদ অর্থ, অলঙ্কার, আসবাবপত্র, ইলেক্ট্রনিক দ্রব্য প্রদান করেন, যা সম্পূর্ণরূপে যৌতুকের শামিল । ইসলামে যৌতুক দাবি করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলামে বরং স্ত্রীকে মোহরানা দেওয়া স্বামীর ওপর ফরজ। আল্লাহ তায়ালা বলেন— 'স্ত্রীদেরকে তাদের মোহর প্রদান করো সন্তুষ্টিচিত্তে। ইসলামের নির্দেশনা মেনে বিয়ে করলে বর কনেকে অর্থ দেবে, কনের কাছ থেকে যৌতুক চাইবে না। ইসলামি জীবনব্যবস্থায় বিয়ে করার অন্যতম শর্ত হলো অর্থসম্পদের বিনিময়ে তথা বর কনেকে মোহরানা প্রদান সাপেক্ষে বিয়ে করবে। ইসলামি নির্দেশনা অনুযায়ী বিবাহ করলে যৌতুক প্রথা হ্রাস পাবে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব 'র' এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক সমস্যাটি নিরসনে ইসলামের নির্দেশ…

উদ্দীপক

জনাব 'র' একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি তার একমাত্র সন্তানের বিয়ের জন্য আত্মীয়-স্বজনসহ কনে পক্ষের বাড়িতে গমন করেন। তিনি কনে পক্ষকে বিয়ের পূর্বে এমন কিছু প্রস্তাব দেন যার কারণে কনের অভিভাবক বাধ্য হয়ে পাত্র পক্ষকে নগদ অর্থ, অলঙ্কার, আসবাবপত্র, ইলেকট্রিক দ্রব্য প্রদান করেন। বিষয়টি জেনে স্থানীয় ইমাম বলেন, বিষয়টি অত্যন্ত গর্হিত কাজ। বিষয়টি নিরসনে ইসলামের কঠিন নির্দেশনা রয়েছে। অপরদিকে জনাব 'দ' তার স্ত্রীকে নানা কারণে জোরপূর্বক শারীরিক ও মানসিক অত্যাচার করেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

কথা, কাজ, আচরণ, অঙ্গভঙ্গি, লেখা ইত্যাদির মাধ্যমে কোনো নারীকে উত্ত্যক্ত করাকে ইভটিজিং বলে।

উত্তর

বিশ্বভ্রাতৃত্বের ধারণা অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষ ভাই ভাই। পৃথিবীর সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং একই পিতামাতার সন্তান। আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ) থেকেই আল্লাহ তায়ালা সব মানুষকে সৃষ্টি করেছেন। এ দিক বিবেচনায় পৃথিবীর সব মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এর নাম বিশ্বভ্রাতৃত্ব।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'দ'-এর কাজটি নারী নির্যাতনের অন্তর্ভুক্ত। নারী নির্যাতন বলতে আমরা জোরপূর্বক নারীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনকে বুঝি। অন্যভাবে বলা যায়, নারীর শারীরিক, মানসিক ও সামাজিক দুর্বলতার সুযোগ নিয়ে কোনো নারীকে অত্যাচার করা বা জোরপূর্বক তাকে কোনো কিছু করতে বাধ্য করাকে নারী নির্যাতন বলে। উদ্দীপকে বর্ণিত 'দ' তার স্ত্রীকে নানা কারণে জোরপূর্বক শারীরিক ও মানসিক অত্যাচার করেন, যা নারী নির্যাতনের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে ইসলামের অবস্থান অত্যন্ত দৃঢ়। আল্লাহ তায়ালা বলেন, 'নারীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ।' ইসলাম স্ত্রীর সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, তোমরা স্ত্রীদের সাথে সদ্ব্যবহারের মাধ্যমে জীবনযাপন করো। (সুরা নিসা: ১৯)

উত্তর

জনাব 'র'-এর কর্মকাণ্ড যৌতুকের সাথে সম্পৃক্ত। এ সমস্যা নিরসনে ইসলামের নির্দেশনা রয়েছে। বিবাহের সময় বা পরে কনের অভিভাবক ও পরিবার বাধ্য হয়ে পাত্রপক্ষকে যে সম্পদ, নগদ অর্থ, অলঙ্কার, আসবাবপত্র, ইলেক্ট্রনিক দ্রব্য ইত্যাদি প্রদান করে তাকে যৌতুক বলে। বিয়ে করার মতো আর্থিক সামর্থ্য নেই এমন ছেলেকে বিয়ে করানোর পর যখন সে সংসার চালাতে পারে না তখন স্ত্রীর কাছে যৌতুক দাবি করে। ইসলামে সামর্থ্য না থাকলে বিয়ে করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, যাদের বিয়ে করার সামর্থ্য নেই আল্লাহ তাদের নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। উদ্দীপকে বর্ণিত 'র' তার একমাত্র পুত্র সন্তানকে বিবাহের পূর্বে আত্মীয়- স্বজনসহ কনে পক্ষের নিকট এমন কিছু প্রস্তাব দেন যার কারণে কনের অভিভাবক বাধ্য হয়ে পাত্র পক্ষকে নগদ অর্থ, অলঙ্কার, আসবাবপত্র, ইলেক্ট্রনিক দ্রব্য প্রদান করেন, যা সম্পূর্ণরূপে যৌতুকের শামিল । ইসলামে যৌতুক দাবি করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলামে বরং স্ত্রীকে মোহরানা দেওয়া স্বামীর ওপর ফরজ। আল্লাহ তায়ালা বলেন— 'স্ত্রীদেরকে তাদের মোহর প্রদান করো সন্তুষ্টিচিত্তে। ইসলামের নির্দেশনা মেনে বিয়ে করলে বর কনেকে অর্থ দেবে, কনের কাছ থেকে যৌতুক চাইবে না। ইসলামি জীবনব্যবস্থায় বিয়ে করার অন্যতম শর্ত হলো অর্থসম্পদের বিনিময়ে তথা বর কনেকে মোহরানা প্রদান সাপেক্ষে বিয়ে করবে। ইসলামি নির্দেশনা অনুযায়ী বিবাহ করলে যৌতুক প্রথা হ্রাস পাবে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।