জনাব 'ব' এর কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'ব' এর কর্মকাণ্ডে ইমামের দায়িত্ব পালনের বিষয়টি ফুটে উঠেছে। ইমাম অর্থ নেতা। শরিয়তের পরিভাষায়, মুসলিম সমাজের ধর্মীয় নেতাকে ইমাম বলা হয়। সাধারণ অর্থে যিনি মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত পড়ান তাকেও ইমাম বলা হয়। মুসলিম সমাজের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ধর্মীয় কাজে দিকনির্দেশনামূলক কর্মকাণ্ড করা একজন ইমামের নৈতিক দায়িত্ব। উদ্দীপকে বর্ণিত 'ব' এলাকার মসজিদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মহল্লার পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র থাকার বিষয়টিতে বিশেষ । গুরুত্ব দেওয়া হয়েছে। যা উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের কর্মকাণ্ডে ফুটে উঠেছে। বস্তুত ইসলামি সমাজ ব্যবস্থায় এবং মুসলিম সমাজে ইমাম সাহেব সাধারণ মুসলিমদের অভিভাবকতুল্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ব' এর কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর