ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: জিহাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কিত ইমাম সাহেবের বক্তব্যটি যথার্থ। জিহাদ ও সন্ত্রাস একই বিষয় নয়, বরং পরস্পর বিপরীত দুটি বিষয়। মানুষের পেশিশক্তির স্বেচ্ছাচারিতা ও উচ্ছৃঙ্খলতার আরেক নাম সন্ত্রাস। আর জিহাদ হচ্ছে আল্লাহর দীনকে উচ্চশিখরে স্থান দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা জিহাদের মূলভাব হলো শান্তির জন্য চেষ্টা, সাধনা ও সংগ্রাম। উদ্দীপকে ইমাম সাহেবের বক্তব্যেও এই বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে ইমাম সাহেব, জনাব এলাম উদ্দীনের জিহাদ সম্পর্কে ভুল ধারণার কথা জানতে পেরে জুমার খুতবায় বলেন, জিহাদ ও সন্ত্রাস পরস্পরের বিপরীত। সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি, আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের কার্যকর পদক্ষেপ। জিহাদ সম্পর্কে তার বক্তব্যটি যথার্থ। জিহাদের উদ্দেশ্য হলো মানুষকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে আসা। জুলুম, নির্যাতন, শোষণ ইত্যাদির অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফ কায়েম করা। ইসলামের পবিত্র বিধান জিহাদ সন্ত্রাসকে লালন করে না, বরং সন্ত্রাসকে দমন করে। ইসলামে সন্ত্রাসকে দমনের জন্য প্রয়োজনে কঠোর হওয়ার দরকার হলেও তাতে পিছপা হওয়ার সুযোগ নেই। সন্ত্রাস দিমনের জন্য আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা আক্রান্ত হয় তাদের জন্য জিহাদের অনুমতি দেওয়া হলো; কেননা তারা জুলুমের শিকার হয়েছে' (সুরা আল-হুজ: ৩৯)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর