আফতাব উদ্দীনের কর্মকাণ্ডে ইসলামের যে বিধান প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করো।
উত্তর: আফতাব উদ্দীনের কর্মকাণ্ডে ইসলামি বিবাহ-রীতির অন্যতম বিষয় মোহরানা আদায়ের বিধান প্রতিফলিত হয়েছে। মোহরানা হলো বিবাহের সময় কনের দাবিকৃত অর্থ বা সম্পদ, যা বর বা বরের পিতার পক্ষ থেকে কনেকে প্রদান করা হয়। এটি প্রদান করা বরের জন্য বাধ্যতামূলক। মোহরানা আদায়ের মাধ্যমে বিবাহ বৈধ হিসেবে গণ্য হয়। ইসলামি বিবাহের রীতিতে এটি বিশেষ গুরুত্বপূর্ণ। যা আফতাব উদ্দীনের কর্মকাণ্ডেও লক্ষ করা যায়। উদ্দীপকের আফতাব উদ্দীন একজন নববিবাহিত যুবক। তিনি ইসলামের বিধান মেনে বিবাহ মজলিসে ধার্যকৃত নগদ অর্থ স্ত্রীকে প্রদান করেন । তার এ কাজটি মোহরানা আদায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। মোহরানা স্ত্রীর ন্যায়সংগত ও আল্লাহপ্রদত্ত অধিকার। আল্লাহ তায়ালা স্ত্রীর প্রতি স্বামীর যে সকল কর্তব্য আদায়ের নির্দেশ দিয়েছেন তার মধ্যে প্রথম হলো মোহরানা আদায়। স্বামীকে স্ত্রীর মর্যাদা ও নিজের সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারণ করতে হয় এবং স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে তা আদায় করতে হয়। মোহরানার অর্থ বা সম্পদের একমাত্র দাবিদার কনে বা মেয়ে। এটা একমাত্র মেয়েদেরই প্রাপ্য ও তাদের একচেটিয়া অধিকার। এখানে পিতা, স্বামী বা অভিভাবকের কোনো অধিকার নেই। তবে স্ত্রী যদি সন্তুষ্টচিত্তে মোহরানার কিছু অংশ ছেড়ে দেয় তাহলে তা স্বামী স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারবে। মোহরানা মেয়েদের জন্য আল্লাহ তায়ালার বিশেষ দান ও অনুগ্রহ এবং তা আদায় করা স্বামীর উপর ফরজ। আল্লাহ তায়ালা বলেন, 'আর স্ত্রীদের মোহরানা স্বেচ্ছায় ও খুশি মনে দিয়ে দাও। তবে তারা যদি সন্তুষ্টচিত্তে মোহরানার অংশবিশেষ তোমাদের জন্য ছেড়ে দেয় তাহলে তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো (সুরা আন-নিসা: ৪)। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আফতাব উদ্দীনের কর্মকাণ্ডে ইসলামি বিবাহের অন্যতম বিধান মোহরানা আদায়ের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আফতাব উদ্দীনের কর্মকাণ্ডে ইসলামের যে বিধান প্রতিফলিত হয়েছে তা বিশ্…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
(আদল) শব্দের অর্থ ন্যায়বিচার।উত্তর
উত্তর
উত্তর