মাওলানা মোমিনুল ইসলামের কর্মকাণ্ডে ইসলামের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মাওলানা মোমিনুল ইসলামের কর্মকাণ্ডে ইসলামের সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের বিষয়টি পরিলক্ষিত হয়। সাধারণত সৎকাজের আদেশ বা 'আমর বিল মারুফ' বলতে কাউকে ন্যায় ও ভালো কাজের নির্দেশ দেওয়াকে বোঝায়। ব্যাপক অর্থে কোনো ব্যক্তিকে ইসলামি শরিয়তসম্মত কাজের নির্দেশ দেওয়া বা উৎসাহিত করা হলো আমর বিল মারুফ। অসৎকাজের নিষেধ বা 'নাহি আনিল মুনকার' হলো কাউকে যাবতীয় অন্যায়, মন্দ ও অশ্লীল কাজ করতে নিষেধ করা। সৎকাজের আদেশের মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক গুণাবলির বিকাশ ঘটে। আর অসৎ কাজের নিষেধ সমাজ থেকে অন্যায়-অপরাধ দূর করতে সহায়তা করে। উদ্দীপকে উল্লিখিত রসুলপুর গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করে। ইদানিং ঐ গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্ন প্রকার অন্যায় অশ্লীল কর্মকাণ্ডের বিস্তার ঘটে। ফলে মাওলানা মোমিনুল ইসলাম এলাকার যুবকদের সাথে নিয়ে বিভিন্ন প্রেরণা ও সদুপদেশের মাধ্যমে গ্রামবাসীকে সচেতন করে। তার এই কাজটি 'আমর বিল মারুফ' বা সৎকাজের আদেশ এবং 'নাহি আনিল মুনকার' বা অসৎ কাজে নিষেধের অন্তর্ভুক্ত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাওলানা মোমিনুল ইসলামের কর্মকাণ্ডে ইসলামের কোন দিকটি ফুটে উঠেছে? ব্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর