মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেবের দায়িত্ব— ব্যাখ্যা করো।
উত্তর: মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেবের দায়িত্ব ও কর্তব্য অনেক। মুসলিম সমাজের ধর্মীয় নেতাকে ইমাম বলা হয়। ইমাম যেখানে অবস্থান করেন, সেখানেই তিনি নেতৃত্ব প্রদান করেন। সমাজের নেতা মানে ইমাম মসজিদেরও নেতা। আর তার নেতৃত্বেই জামায়াতে নামাজ অনুষ্ঠিত হয়। ইসলামি জীবনদর্শনে ইমাম হলেন নির্বাচিত নেতা। মুসলিম সমাজের রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কাজে নেতৃত্ব দেওয়া তার দায়িত্ব। মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেব বিভিন্ন সামাজিক ও সামষ্টিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণশিক্ষা বিস্তারের জন্য নৈশবিদ্যালয় পরিচালনায় নেতৃত্বদান, সামাজিক সমস্যা সমাধানে সহায়তা প্রদান করা, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, আর্থ-সামাজিক কর্মকাণ্ডে দিকনির্দেশনা দেওয়া ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করা, সমসাময়িক প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে মুসল্লিদের অবহিত করা এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করা ইমামগণের দায়িত্ব ও কর্তব্য। মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেবকে আদর্শ-চরিত্রের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কেননা সমাজের মানুষ ইমাম সাহেবের মাধ্যমেই বেশির ভাগ ক্ষেত্রে প্রভাবিত হয়। তাঁর সাথে ওঠাবসা করতে গিয়ে তাঁর আচার-আচরণের প্রভাব তাদের মধ্যে প্রতিফলিত হয়। পরিশেষে বলা যায়, মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেব সাধারণ মুসলিমদের অভিভাবক। তাই ইমামদের সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেবের দায়িত্ব— ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর