উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জামিলার চরিত্রে প্রতারণার বিষয়টি ফুটে ওঠেছে। প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ । মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, পণ্যে ভেজাল দেওয়া, পণ্যের দোষ গোপন করা, ওজনে কম দেওয়া প্রতারণার অন্তর্ভুক্ত। এ পদ্ধতিতে প্রকৃত বিষয় আড়ালে রেখে ধোঁকার মাধ্যমে স্বার্থসিদ্ধি করা হয়। মুদ্রা জাল করা, পণ্য নকল করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এমনকি নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন না করাও প্রতারণার শামিল। প্রতারণা ইসলাম পরিপন্থি কাজ। যা জামিলার মধ্যে পরিলক্ষিত হয়। উদ্দীপকে উল্লেখিত জাফর আলী দরিদ্র হলেও একজন সৎ কৃষক। তিনি গাভীর দুধ বিক্রি করে কোনো রকমে সংসার চালান। সংসারের অতিরিক্ত আয়ের জন্য তার স্ত্রী জামিলা মাঝে মধ্যে দুধে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রি করতে বলেন। তার এ ধরনের মানসিকতা প্রতারণার অন্তর্ভুক্ত। রাসুল (স) বলেন, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়' (তিরমিযি)। তাই দুধে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রি করাও প্রতারণামূলক কাজ। এসব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর