উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যটিকে তুমি কী সমর্থন করো? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।
উত্তর: হ্যাঁ, জনাব জাফর আলীর মন্তব্যটিতে তাকওয়ার প্রকাশ পাওয়ায় এটি আমি সমর্থন করি। একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের পাপাচার ও অন্যায় থেকে নিজেকে বিরত রেখে কুরআন-সুন্নাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করাকে তাকওয়া বলে । যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। আর একজন প্রকৃত মুত্তাকি কখনো কারো সাথে প্রতারণা করেন না, কাউকে ধোঁকা দেন না। কেননা তিনি জানেন সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। জাফর আলীর স্ত্রী মাঝে মধ্যে দুধে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রয় করতে বললে তিনি স্ত্রীকে বলেন, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়।' জনাব জাফর আলীর মন্তব্যে এ বিষয়টি ফুটে উঠেছে। এরূপ মন্তব্য তার তাকওয়াবান হওয়ার বিষয়টিই প্রকাশ করে। আর এ তাকওয়ার মাধ্যমে ইমানের পূর্ণতা এনে তিনি আল্লাহর কাছে একজন মর্যাদাবান ব্যক্তি হতে পারবেন। আল্লাহ বলেন, 'তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান, যার মধ্যে অধিক তাকওয়া রয়েছে' (সুরা হুজুরাত : ১৩)। পরিশেষে বলা যায়, দৈনন্দিন জীবনে মানুষের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন। তাই মানুষকে ধোঁকা দেওয়া বা প্রতারিত করা গেলেও আল্লাহকে ফাকি দেওয়া যায় না। এজন্য আল্লাহর ভয়ে আমাদের সব ধরনের পাপ ও অন্যায় থেকে বিরত থাকা উচিত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যটিকে তুমি কী সমর্থন করো? যুক্তি দিয়…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর