জনাব 'ম' এর ধারণাটি ইসলামের দৃষ্টিতে কেমন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'ম' এর ধারণাটি ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। ইসলাম শুধু মুসলমানদের সাথে ভালো সম্পর্ক রাখার নির্দেশ দেয়নি, অমুসলিমদের সাথেও ভালো সম্পর্ক বজায় রাখতে ইসলাম নির্দেশ দিয়েছে। কেননা, মুসলিম-অমুসলিম সব সম্প্রদায়ের লোক আল্লাহর সৃষ্টি। আল্লাহ তায়ালা সবাইকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছেন। উদ্দীপকে বর্ণিত জনাব 'ম' তার সহপাঠী 'ন' কে বলে, প্রত্যেক মুসলমান ভাই ভাই তাই অমুসলিমদের সাথে ভালো সম্পর্ক রাখার প্রয়োজন নেই। অমুসলিমদের ব্যাপারে তার এ ধারণা ভ্রান্তমূলক। কেননা, ইসলাম সকল সম্প্রদায়ের লোকের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের কথা বলেছে। মুমিন ব্যক্তি সব সম্প্রদায়ের লোকদের সাথে সদাচরণ করবে, সবার জীবন ও সম্পদের নিরাপত্তা দেবে। রাসুল (স) বলেছেন— 'মুমিন তো সেই ব্যক্তি, যে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দেয়'।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ম' এর ধারণাটি ইসলামের দৃষ্টিতে কেমন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর