উদ্দীপকের জনাব 'ন' এর উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে জনাব 'ন' এর উক্তির সাথে আমি একমত। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে এক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের লোকদের মধ্যে সম্প্রীতিকে বুঝায়। প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় রীতি-নীতি, আচার-আচরণ, সংস্কৃতি ভিন্ন ভিন্ন হলেও এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সাথে বিরোধ, অসহযোগিতা, নিন্দা ও তিরস্কার না করা। কুরআন মাজিদে স্পষ্ট বলা হয়েছে— 'তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য। উদ্দীপকে বর্ণিত জনাব ন' জনাব 'ম' এর জবাবে বলে, আমি তো মনে করি সব মানুষ ভাই ভাই, তাই জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য সকল ধর্মের লোকের সাথে সম্প্রীতি বজায় রাখা জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে তার উক্তিটি যথার্থই । কেননা, দেশের প্রতিটি অঞ্চলেই বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। ইসলামের নির্দেশনা মোতাবেক সকলের সাথে সদাচরণের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ইসলামের বক্তব্য হলো সম্প্রদায় থাকবে, কিন্তু সাম্প্রদায়িক অসন্তোষ থাকবে না। সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা থাকবে না, কাদা ছুড়াছুড়ি থাকবে না। ইসলামের বিভিন্ন নির্দেশনা ও বিধানে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিহিত রয়েছে। সুতরাং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সকল ধর্মের লোকের সাথে সম্প্রীতি বজায় রাখা জরুরি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব 'ন' এর উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে য…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর