রহমান সাহেবের আচরণ ইসলামের দৃষ্টিতে কি সমর্থন যোগ্য? বুঝিয়ে লেখো।
উত্তর: আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর অধিকার রক্ষা না হওয়ায় রহমান 'সাহেবের আচরণ সমর্থন যোগ্য নয় । সাধারণভাবে যাদের সাথে আত্মার সম্পর্ক রয়েছে তারাই আত্মীয়। আর পাশাপাশি স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থানকারীকে বলে প্রতিবেশী। আত্মীয় ও প্রতিবেশীর নির্দিষ্ট কিছু হক বা অধিকার রয়েছে। ইসলামের পথে চলতে হলে এ হর্কগুলো আদায় করতে হবে। উদ্দীপকের রহমান সাহেব ধনী লোক। অথচ তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর খোঁজ খবর রাখেন না। ইসলাম হলো মানবিকতা ও মানবতার ধর্ম। এটি মানবজীবনকে সহজতর, শান্তিময় ও সুখকর করার জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তার বিধান দিয়েছেন। সমাজ জীবনে এর প্রভাব সুস্পষ্ট। আল্লাহ তায়ালা বলেন, 'আর তুমি নিকটাত্মীয়কে তার হক বা অধিকার দিয়ে দাও' (সুরা বনি ইসরাইল: ২৬)। মহান আল্লাহ অন্যত্র বলেছেন, 'আর মাতা-পিতার প্রতি ইহসান করো এবং আত্মীয়-স্বজনের সাথেও।' মহান আল্লাহর এই আদেশগুলোর তোয়াক্কা না করে, ধনবান রহমান সাহেব তার আত্মীয় ও প্রতিবেশীর খোঁজ না নিয়ে নিশ্চিতভাবেই আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রহমান সাহেবের আচরণ ইসলামের দৃষ্টিতে কি সমর্থন যোগ্য? বুঝিয়ে লেখো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর