শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সালমানের বক্তব্যকে তুমি কি সমর্থন কর? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে সালমানের বক্তব্য বাস্তবতার নিরিখে হওয়ায় তার বক্তব্যকে আমি সমর্থন করি। বর্তমান পৃথিবীতে যে সমাজব্যবস্থা প্রচলিত রয়েছে তা মানুষকে দুনিয়াপ্রীতির দিকে ধাবিত করে। বর্তমান সমাজব্যবস্থায় আখিরাতের প্রতি মানুষের মোহ বা ভালোবাসার দিকটি অনুপস্থিত থাকায় সকল চিন্তা- চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইহকালীন জীবন। উদ্দীপকে সালমানের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে । উদ্দীপকের সালমান তার বন্ধু সাকিবের ইসলামি সমাজব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব বিষয়ক বক্তব্যের প্রেক্ষিতে বলল যে, বর্তমান সমাজব্যবস্থা দুনিয়াপ্রীতির দিকে ধাবিত করে। সালমানের অনুসন্ধানী চক্ষুতে বর্তমান সমাজব্যবস্থা অবলোকন করলে দেখা যায় পৃথিবীর মানুষের চিন্তা-চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুনিয়াপ্রীতি। বর্তমান সমাজব্যবস্থা মানুষকে দুনিয়ার মোহে অন্ধ করে ফেলেছে। ফলে তারা আখিরাতকে তুচ্ছ-তাচ্ছিল্যের চোখে দেখে এবং তাদের কাছে আখিরাত বা পরকালীন জীবন নামক বিষয়টি সম্পূর্ণ ভ্রান্ত। অর্থাৎ তাদের কাছে পরকালীন জীবনের ন্যূনতম গুরুত্ব নেই। পরকালীন জীবনের বিপরীতে তারা দুনিয়ার জীবনের ভোগ-বিলাসে মত্ত। তাই বলা যায়, বর্তমান সমাজব্যবস্থার উদ্দেশ্যই হলো মানুষকে দুনিয়াপ্রীতির দিকে ধাবিত করা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের সালমানের বক্তব্যকে তুমি কি সমর্থন কর? তোমার উত্তরের স্বপক…

উদ্দীপক

সাকিব ও সালমান দুই বন্ধু। একদিন ক্লাসের ফাঁকে তারা দেশের সমাজব্যবস্থার অবক্ষয় নিয়ে কথা বলছিল। সাকিব বলল বন্ধু আমাদের দেশে এমন একটি সমাজ দরকার যার আইনের উৎস হবে ঐশিবাণী নির্ভর যোগ্য ব্যক্তিদের পথ অনুসরণে চলবে সামাজিক রীতি-নীতি। জীবনের শেষেও জবাবদিহিতার বিষয় রয়েছে। একথা শুনে সালমান বললো, বর্তমান সমাজব্যবস্থা দুনিয়াপ্রীতির দিকে ধাবিত করে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

হালাল শব্দের অর্থ বৈধ, আইনানুগ বা অনুমোদিত পন্থায় উপার্জন।

উত্তর

মসজিদকে কেন্দ্র করে ইসলামি সমাজের সব কর্মকান্ড পরিচালিত হয়। মসজিদ শুধু ইবাদতের স্থান নয় বরং তা মুসলমানদের যাবতীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র বটে। এটি সমাজের সাংস্কৃতিক ও ঐক্য- সংহতির কেন্দ্রবিন্দু। মুসলিম মিল্লাতের ইমান, আকিদা, ইবাদত-বন্দেগি থেকে শুরু করে তাদের জ্ঞানচর্চা, রাষ্ট্র পরিচালনা, কূটনীতি, অর্থনীতি, চিকিৎসা ইত্যাদির ক্ষেত্রে মসজিদ গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে। সমাজের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরক্ষরতা দূরীকরণ, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধে মসজিদের ভূমিকা অপরিসীম।

উত্তর

উদ্দীপকে সাকিবের বক্তব্যে 'ইসলামি সমাজব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়। ইসলামি সমাজব্যবস্থা ইসলামের আদর্শ ও নীতিমালার অলোকে প্রতিষ্ঠিত এক আদর্শ সমাজব্যবস্থা। এ সমাজব্যবস্থায় সংবিধান হিসেবে আল- কুরআন ও হাদিসকে গ্রহণ করা হবে। এটাতে যোগ্য ব্যক্তিদের নেতৃত্ব দানে প্রাধান্য থাকবে। উদ্দীপকে সাকিবের বক্তব্য এ বিষয়টিকেই নির্দেশ করে। উদ্দীপকে দেখা যায়, সাকিব তার দেশের জন্য এমন একটি সমাজব্যবস্থার প্রয়োজন বোধ করছিল যার আইনের উৎসব হবে ঐশীবাণী নির্ভর এবং যোগ্য ব্যক্তিদের পথ অনুসরণে চলবে সামাজিক রীতিনীতি। এ বক্তব্য দ্বারা ইসলামি সমাজব্যবস্থার কথাই বোঝাতে চেয়েছে। কারণ ইসলামি সমাজব্যবস্থাই কেবল ঐশীবাণী নির্ভর সমাজব্যবস্থা। মূলত ইসলামি সমাজব্যবস্থা তাওহিদ, রিসালাত ও আখিরাতকেন্দ্রিক। কুরআন ও সুন্নাহর নির্দেশ মতে গঠিত সমাজব্যবস্থা। এ সমাজব্যবস্থায় মানুষের পার্থিব স্বার্থকে সংরক্ষণ করা হয় এবং পরকালীন স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে সব মানুষ সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারে। প্রত্যেকেরই জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা সুরক্ষিত। তাই ইসলামি সমাজব্যবস্থা হলো— সকলের জন্য কল্যাণকর ও ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা। আর সাকিব এই সমাজব্যবস্থার কথাই বোঝাতে চেয়েছে।

উত্তর

উদ্দীপকে সালমানের বক্তব্য বাস্তবতার নিরিখে হওয়ায় তার বক্তব্যকে আমি সমর্থন করি। বর্তমান পৃথিবীতে যে সমাজব্যবস্থা প্রচলিত রয়েছে তা মানুষকে দুনিয়াপ্রীতির দিকে ধাবিত করে। বর্তমান সমাজব্যবস্থায় আখিরাতের প্রতি মানুষের মোহ বা ভালোবাসার দিকটি অনুপস্থিত থাকায় সকল চিন্তা- চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইহকালীন জীবন। উদ্দীপকে সালমানের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে । উদ্দীপকের সালমান তার বন্ধু সাকিবের ইসলামি সমাজব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব বিষয়ক বক্তব্যের প্রেক্ষিতে বলল যে, বর্তমান সমাজব্যবস্থা দুনিয়াপ্রীতির দিকে ধাবিত করে। সালমানের অনুসন্ধানী চক্ষুতে বর্তমান সমাজব্যবস্থা অবলোকন করলে দেখা যায় পৃথিবীর মানুষের চিন্তা-চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুনিয়াপ্রীতি। বর্তমান সমাজব্যবস্থা মানুষকে দুনিয়ার মোহে অন্ধ করে ফেলেছে। ফলে তারা আখিরাতকে তুচ্ছ-তাচ্ছিল্যের চোখে দেখে এবং তাদের কাছে আখিরাত বা পরকালীন জীবন নামক বিষয়টি সম্পূর্ণ ভ্রান্ত। অর্থাৎ তাদের কাছে পরকালীন জীবনের ন্যূনতম গুরুত্ব নেই। পরকালীন জীবনের বিপরীতে তারা দুনিয়ার জীবনের ভোগ-বিলাসে মত্ত। তাই বলা যায়, বর্তমান সমাজব্যবস্থার উদ্দেশ্যই হলো মানুষকে দুনিয়াপ্রীতির দিকে ধাবিত করা।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।